বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা

  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২৪, ০৪:২৭
  • 144 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০২ ২০২৪, ০৪:২৭
  • 144 বার পঠিত
বিএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা
দি বরিশাল ডেস্ক।। বুধবার সকাল ১১টায় বিএমপি কমিশনার মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে বিএমপি’র মাসিক অপরাধ পর্যালােচনা সভা আগস্ট-২০২৪ অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই সভাপতি বিগত মাসের অর্থাৎ আগস্ট-২৪ মাসের খাতওয়ারী অপরাধ চিত্র বা অপরাধ বিবরণীর সাথে পূর্ববর্তী মাস এবং পূর্বের বছরের সংশ্লিষ্ট মাসের খাতওয়ারী তুলনামূলক অপরাধ চিত্র বা বিবরণীর পর্যালােচনা করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সংশ্লিষ্ট সকলকে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
বিশেষ করে আসন্ন শারদীয় দূর্গাপূজা নিরাপদ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পূজা মন্ডপের নিরাপত্তা জোরদার, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবক মোতায়ন, পূজা মন্ডপের ডিউটিতে নিয়োজিত অফিসার ফোর্সের ডিউটি  তদারকি,  পেট্রোলিং বৃদ্ধি,  প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করা, নাগরিক নিরাপত্তা কমিটি গঠন, ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশন প্রদান করেন।
এ সময় তিনি মামলা তদন্ত, ওয়ারেন্ট তামিল, সিডিএমএস ব্যবস্থাপনা, মাদক উদ্ধার, চুরি, দস্যুতা, ইভটিজিং, জঙ্গীবাদ, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সিএসবি) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত)  মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) অ্যাডিশনাল  ডিআইজি (পদোন্নতি প্রাপ্ত) মােঃ আলী আশরাফ ভূঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সাপ্লাই অ্যান্ড লজিস্টিক)  মোঃ জামিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) এসপি (পদোন্নতিপ্রাপ্ত)  রুনা লায়লা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ ও বিভিন্ন পদ-পদবীর পুলিশ সদস্যগণ।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493