নলছিটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৪, ০৭:২৬
  • 266 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ২৪ ২০২৪, ০৭:২৬
  • 266 বার পঠিত
নলছিটিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৫

ঝালকাঠির নলছিটিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। বুধবার (২৪ অক্টোবর) রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও দলীয় একাধিক সূত্র জানায়, সন্ধ্যায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খানের সঙ্গে যুগ্ম-আহ্বায়ক আদিব হাসানের বাগবিতণ্ডা হয়। এনিয়ে দুই পক্ষ উত্তেজিত হলে সুজন খানের ছোটভাই রায়হানকে মারধর করে হাসানের নেতৃত্বে ছাত্রদলের একপক্ষ। এ ঘটনার জেরে সুজন খানের নেতৃত্বে ছাত্রদলের অপর পক্ষ রাতে বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনিসহ কয়েকজনের ওপর হামলা চালানো হয়। পরে সাইদুল ইসলাম রনির সঙ্গে যোগ দেন যুগ্ম আহ্বায়ক আদিব হাসানের নেতৃত্বে ছাত্রদলের একটি পক্ষ।
এতে নলছিটি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সাব্বির আহম্মেদ, পৌর ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হিরাসহ পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় সাব্বিরকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সুজন খান বলেন, পুরনো বিরোধের জের ধরে সাইদুল ইসলাম রনি ও আদিব হাসানের নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী আমাদের ওপর হামলা চালায়। এতে আমার ভাইসহ তিনজন আহত হয়েছেন।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাইদুল ইসলাম রনি বলেন, আগে কী হয়েছে সেটি জানি না। সুজনের নেতৃত্বে কয়েকজন আমাদের ওপর হামলা চালায়। আমার শরীরেও ঘুষি মারে এবং হিরাকে মারধর করে।
ঝালকাঠি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপু বলেন, আমি শুনেছি মারামারি হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁ*সভারতে বাংলাদেশ না খেললে বিশ্বকাপে বিকল্প দল নিরাপরাধ আওয়ামীলীগ নেতাকর্মীদের হয়রানী করা বরিশাল-৫ আসন আমার পিতার জন্মস্থান এ আসন কারো দসবুজ মুন্সির জানাযায় মজিবর রহমান সরোয়ারকৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের ঢাকা-বরিশাল মহাবর্তমান অন্তর্বর্তী সরকার আরও ১-২ বছর থাকবে : আমরণ অনশনে অসুস্থ হয়ে পড়েছেন চার শিক্ষকপ্রজ্ঞাপন প্রত্যাখান, আন্দোলন চালিয়ে যাবেন এএমপিওভুক্ত শিক্ষকদের ৫% বাড়ি ভাড়া বৃদ্ধি করে তুরস্ক থে‌কে অত্যাধুনিক দূরপাল্লার আকাশ প্রপুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ অবরোধ শিক্ষকদএমপিওভুক্ত শিক্ষকদের লং মার্চে পু‌লি‌শি বাধভাঙলো মাউশি, হচ্ছে পৃথক দুই অধিদপ্তরআন্দোলনরত শিক্ষকদের হটাতে সাউন্ড গ্রেনেড নি

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5481