বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটি ঘোষণা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৪, ০৮:৩৯
  • 153 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৫ ২০২৪, ০৮:৩৯
  • 153 বার পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগর কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ সাংগঠনিক বিস্তৃতির অংশ হিসেবে বরিশাল মহানগরে ১০৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর পর্যায়ে এটি তাদের তৃতীয় আহ্বায়ক কমিটি।
বুধবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বরিশাল মহানগরের কমিটি প্রকাশ করা হয়। সংগঠনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেল ছয় মাসের জন্য এই কমিটি অনুমোদন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল মহানগরের এই কমিটিতে বরিশাল সদরের শহিদুল ইসলাম শাহেদকে আহ্বায়ক, মেহেন্দীগঞ্জ উপজেলার মো. শাহাদাতকে সদস্য সচিব, বরিশাল সদরের মাহফুজুর রহমান ইমরানকে মুখ্য সংগঠক ও পটুয়াখালীর ইসরাত জাহানকে মুখপাত্র করা হয়েছে। কমিটিতে ১০ জনকে যুগ্ম আহ্বায়ক, ১২ জনকে যুগ্ম সদস্যসচিব, ১৩ জনকে সংগঠক করা হয়েছে। এসব পদ ছাড়াও কমিটিতে ৬৪ জনকে সদস্য করা হয়েছে।
এর আগে দেশের দুটি মহানগর ও ১৪টি জেলায় আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। মহানগর দুটি হলো কুমিল্লা ও রংপুর মহানগর। আর জেলাগুলো হলো কুষ্টিয়া, নড়াইল, চুয়াডাঙ্গা, সুনামগঞ্জ, নেত্রকোনা, মেহেরপুর, ঝিনাইদহ, শেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, জামালপুর, কুমিল্লা, রংপুর, যশোর ও কুড়িগ্রাম৷ প্রতিটি কমিটিই ছয় মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493