ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করলেন চরমোনাই পীর

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৪, ০৬:২২
  • 152 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৬ ২০২৪, ০৬:২২
  • 152 বার পঠিত
ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করলেন চরমোনাই পীর

ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি ঘোষণা করেছেন চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
কমিটিতে ইউসুফ আহমদ মানসুরকে সভাপতি ও শেখ মুহাম্মদ মাহবুবুর রহমানকে সেক্রেটারি জেনারেল করা হয়েছে।
শুক্রবার (৬ ডিসেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত কেন্দ্রীয় সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটি ঘোষণার আগে ইউসুফ আহমদ মানসুর কেন্দ্রীয় সম্মেলনে ১৩ দফা উপস্থাপন করেন।
দফাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো- স্বৈরাচারী আওয়ামী লীগ ও তার সব সহযোগী সংগঠনকে বিচারের আওতায় এনে বিগত ১৬ বছরের দুঃশাসনের বিচার। জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলাকারী, হামলার নির্দেশদাতা ও সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা। ভারতীয় আগ্রাসন প্রতিরোধে শক্তিশালী পররাষ্ট্রনীতির মাধ্যমে ভারতের কাছ থেকে নিজেদের সব হিস্যা বুঝে নেওয়া।এ ছাড়া সব বিশ্ববিদ্যালয় ও কলেজে নিয়মিত সুষ্ঠু ও শান্তিপূর্ণ ছাত্র সংসদ নির্বাচন। বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে বহন করা। আহতদের পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা এবং মাদ্রাসা শিক্ষার্থীদের সরকারি চাকরির সুবিধা নিশ্চিত করা।কেন্দ্রীয় সম্মেলনে সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেন, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়াত ও জেহাদের প্রয়াস। এ সংগঠন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে চায়।তিনি বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী ছাত্র আন্দোলন কাজ করছে। সাহসিকতার সঙ্গে মানুষের অধিকার আদায়ের জন্য মাঠে ঝাঁপিয়ে পড়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493