কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ০৭:০০
  • 252 বার পঠিত
  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২৪, ০৭:০০
  • 252 বার পঠিত
কুয়াকাটা সৈকতে পরিচ্ছন্নতা অভিযান

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে ‘বিডিক্লিনে’র প্রায় শতাধিক স্বেচ্ছাসেবক। ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এই স্লোগানকে সামনে রেখে, দেশ পরিস্কারের শপথ নিয়ে জিরো পয়েন্টসহ সবগুলো স্পট পরিষ্কার করেন তারা।

আজ শনিবার সকাল ১১টায় এ পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কুয়াকাটা বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব মো. রবিউল ইসলাম। তাদের এই প্রশংসনীয় কাজে সহযোগিতা করেন, কুয়াকাটা প্রেসক্লাব, ট্যুর গাইড, ট্যুর অপারেটরসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বিডি ক্লিন বরিশাল বিভাগীয় টিমের সাথে সৈকতকে পরিষ্কার করতে বরগুনা, পটুয়াখালী, ভোলা, কলাপাড়াসহ বিভিন্ন স্থানের স্বেচ্ছাসেবকরা অংশ নেয়।

কুয়াকাটা বিডি ক্লিন টিমের সদস্য আসাদুজ্জামান মিরাজ জানান, তাদের উদ্দেশ্য শুধু কুয়াকাটা নয়; বরিশাল বিভাগসহ দেশের সব পর্যটন কেন্দ্রের পরিবেশ সুরক্ষা নিশ্চিত করা। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পরিকল্পনা করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, কুয়াকাটা সৈকতকে পরিচ্ছন্ন রাখতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই, এমন উদ্যোগে আরও বেশি মানুষ এগিয়ে আসুক।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581