মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হয় না, আশেকে রাসূল হয় আমলে -ছারছীনার পীর ছাহেব।

  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৫, ০৬:৫৭
  • 160 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২৫, ০৬:৫৭
  • 160 বার পঠিত
মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হয় না, আশেকে রাসূল হয় আমলে -ছারছীনার পীর ছাহেব।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- আমরা সবাই মুসলমান। আমাদের দেশের প্রায় ৯৫% লোকই মুসলমান। অথচ সমাজের দিকে লক্ষ্য করলে প্রতীয়মান হয় আমরা অনৈসলামিক কোন রাজ্যে বসবাস করছি। গোটা সমাজ আজ অশ্লীলতা, বেহায়াপনাসহ আরও বিভিন্ন ধরণের কুসংস্কারে ছেয়ে গেছে। এর একমাত্র কারণ হলো আমাদের মধ্যে নেক আমলের বড়ই অভাব। নিজে আমলের ধার ধরেনা এবং পরিবারকে ও অন্যদেরকে আমলের দিকে উৎসাহিত করেনা। আবার সমাজে একদল আলেম আছে যারা সমাজে আমল নিয়ে বিভ্রান্তি ছড়ায়। তারা বিভিন্ন নেক আমল ও মুস্তাহাব আমলকে ছোট করে দেখে অর্থাৎ বিদ্বেষ ছড়ায়, তাদের থেকে আমাদের সকলকে সাবধান থাকতে হবে। মনে রাখবেন- ‘মুখে আশেকে রাসূল বললে আশেকে রাসূল হওয়া যায় না, আশেকে রাসূল হয় আমলের মাধ্যমে’।

গতকাল পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলাধীন সুবিদখালি দারুচ্ছুন্নাত ফাজিল মাদ্রাসা মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ সূফী মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা মির্জা নূরুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস হাফেজ মাওলানা মোঃ বোরহান উদ্দীন ছালেহী, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493