ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব।

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৫, ০৬:৪৯
  • 149 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৫, ০৬:৪৯
  • 149 বার পঠিত
ফরজ বিধান পর্দা যেখানে নাই, সেখানে রহমত নাই -ছারছীনার পীর ছাহেব।

আমীরে হিযবুল্লাহ ছারছীনা শরীফের পীর ছাহেব আলহাজ¦ হযরত মাওলানা মুফতি শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন (মা.জি.আ.) বলেছেন- মহান আল্লাহ তায়ালা আমাদের উপর কিছু কিছু বিধান ফরজ করে দিয়েছেন। তার মধ্যে পর্দা অন্যতম একটি বিধান। বর্তমানে আমাদের সমাজে এর প্রচলন নাই বললেই চলে। অথচ প্রাপ্তবয়স্ক সকল পুরুষ ও নারীর ওপর পর্দার হুকুম পালন করা ফরজ। এই বিধান পালনের মাধ্যমে সমাজে আল্লাহর রহমত নেমে আসে। সমাজে নেমে আসে প্রশান্তির ছায়া। এছাড়াও পর্দার বিধান পালনের মাধ্যমে সমাজ থেকে জেনা-ব্যাভিচার, ধর্ষণ ইত্যাদির মত মারাত্মক অপরাধ থেকে জাতি পরিত্রান পাবে।

গতকাল বরগুনা জেলার তালতলী উপজেলাধীন তালতলী সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ছারছীনা শরীফের মরহুম পীর ছাহেব কেবলা বাহরে শরীয়ত, মুজাদ্দিদে যামান, কুতুবুল আলম আলহাজ্ব হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (রহঃ) এর স্মরণে ঈছালে ছওয়াব ওয়াজ মাহফিলে প্রধান অতিথির আলোচনায় হযরত পীর ছাহেব কেবলা একথা বলেন।

মাহফিলে অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমীর আলহাজ¦ হযরত মাওলানা শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মোঃ হেমায়েত বিন তৈয়্যেব, ছারছীনা দারুচ্ছুন্নাত জামেয়া-এ-নেছারিয়া দ্বিনীয়ার মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন, মুহাদ্দিস মাওলানা মুহিব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে হযরত পীর ছাহেব কেবলা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যান ও শান্তি কামনা করে এবং বিশেষ করে এলাকার মুর্দেগানদের জন্য রূহের মাগফিরাত কামনা করে আখেরী মুনাজাত পরিচালননা করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493