গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালকসহ নিহত ২

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৫, ০৬:৫১
  • 164 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২৫, ০৬:৫১
  • 164 বার পঠিত
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় মটরসাইকেল চালকসহ নিহত ২

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসষ্ট্যান্ড সংলগ্ন নীলখোলা নামক এলাকায় পার্কিং করে রাখা ট্রাকের সাথে বেপরোয়া গতির মোটরসাইকেল স্বজোরে ধাক্কা লেগে চালক ও আরোহী নিহত হয়েছেন। বুধবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক রিমু খান (২২) উপজেলার দক্ষিণ রামসিদ্ধি গ্রামের হেদায়েত খানের ছেলে এবং আরোহী ৬২ বছর বয়সের শাহজাদা তালুকদার শাহী কটকস্থল গ্রামের বাসিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুর রহমান, জানিয়েছেন, শিমুল-সিফাত-শাহিক নামের একটি ট্রাক নীলখোলা এলাকায় মহাসড়কের পাশে পার্কিং করে মাল আনলোড করছিল। এ সময় ভূরঘাটাগামী বেপরোয়াগতির নম্বর বিহীন একটি মোটরসাইকেল এসে ট্রাকের সাথে স্বজোরে ধাক্কা দেয়। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে আহত রিমু খান ও শাহজাদা তালুকদারকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা রিমু খানকে মৃত বলে ঘোষণা করেন। আহত শাহজাদা তালুকদারকে মুমূর্ষ অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহজাদা তালুকদার মৃত্যুবরণ করেছেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493