র‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ

  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২৫, ০৮:৩৫
  • 274 বার পঠিত
  • আপডেট টাইম : আগস্ট ১১ ২০২৫, ০৮:৩৫
  • 274 বার পঠিত
র‍্যাংকিংয়ে ফের দশে নেমে গেল বাংলাদেশ

প্রায় দুই দশক পর চলতি বছরের মে মাসে প্রথমবার ওয়ানডে র‍্যাংকিংয়ের দশে নেমেছিল বাংলাদেশ ক্রিকেট দল। জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠলেও আবারও সেই পুরনো অবস্থানে ফিরে গেল টাইগাররা।

সোমবার আইসিসির হালনাগাদ ওয়ানডে র‍্যাংকিংয়ে দেখা গেছে, বাংলাদেশকে এক ধাপ নিচে নামিয়ে ৯ নম্বরে উঠে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিবীয়দের এই উন্নতির মূল কারণ রোববার পাকিস্তানের বিপক্ষে তাদের ৫ উইকেটের জয়। ২০১৯ সালের বিশ্বকাপের পর এই প্রথম এশিয়ার অন্যতম পরাশক্তি পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ।

এ জয় তাদের রেটিং পয়েন্ট ৭৭ থেকে বেড়ে ৭৮-এ নিয়ে গেছে, যা বাংলাদেশকে (৭৭ পয়েন্ট) পিছিয়ে দিয়েছে। এমনকি সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের কাছে হারলেও ওয়েস্ট ইন্ডিজের এই অবস্থান অপরিবর্তিত থাকবে।

পাকিস্তানের বিপক্ষে হারের ফলে র‍্যাংকিংয়েও এক ধাপ অবনতি হয়েছে বাবর আজমদের। চতুর্থ থেকে নেমে তারা এখন পঞ্চম স্থানে, ১০২ রেটিং পয়েন্ট নিয়ে। তাদের জায়গায় ১০৩ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছে শ্রীলঙ্কা। শীর্ষে রয়েছে ১২৪ পয়েন্ট নিয়ে ভারত, দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড, তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া।

২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা–জিম্বাবুয়েতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের জন্য এই র‍্যাংকিং গুরুত্বপূর্ণ। সেরা ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলবে, আর বাকি ছয় দল নির্ধারিত হবে বাছাইপর্বের মাধ্যমে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
বরিশালে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহতবরিশালসহ ৬ জেলায় ঝড়ের শঙ্কা, ১ নম্বর সতর্ক সংককলাপাড়ায় সমকা‌মিতার অ‌ভি‌যো‌গে তোলপাড়ব‌রিশাল শিক্ষা বো‌র্ডের ৯‌টি ক‌লে‌জে কোন শনতুন পে-স্কেলে বড় পরিবর্তন, নিচের গ্রেডে ৫ শতামে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিà¦জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তàসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বàদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতàসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাটà২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়ল

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5581