চমক রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

  • আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৫, ১২:০০
  • 167 বার পঠিত
  • আপডেট টাইম : অক্টোবর ০৩ ২০২৫, ১২:০০
  • 167 বার পঠিত
চমক রেখে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

শ্রীলংকার বিপক্ষে খেলা সবশেষ ওয়ানডে সিরিজের দল থেকে খুব একটা বদল আসেনি। তবে চমক আছে। সাইড স্ট্রেইনের চোটে ছিটকে গেছেন লিটন দাস, বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন। শুক্রবার (৩ অক্টোবর) রাতে বিসিবির দেওয়া ১৬ সদস্যের ওয়ানডে দলে প্রথমবার ডাক পেয়েছেন সাইফ হাসান।

স্কোয়াডের অধিকাংশ ক্রিকেটার সংযুক্ত আরব আমিরাতেই আছেন। দলের সঙ্গে যোগ দিতে শুক্রবার রাতে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত, নাহিদ রানা, হাসান মাহমুদ ও তানভীর ইসলাম যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতে।

ওপেনার নাঈম শেখ এখনও ভিসা অনুমোদনের অপেক্ষায় আছেন। ভিসা হাতে পেলেই তিনি দলে যোগ দেবেন। একই পরিস্থিতিতে আছেন সৌম্য সরকারও। চমক হিসেবে দলে থাকা সাইফ খেলছেন টি-টোয়েন্টি সিরিজও। ডানহাতি ব্যাটার সম্প্রতি খেলেছেন এশিয়া কাপে। দুর্দান্ত ফর্ম দেখানোয় পুরস্কার পেয়েছেন ওয়ানডেতে। এখনও পঞ্চাশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয়নি সাইফের।

আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৮, ১১ ও ১৪ অক্টোবর আবুধাবিতে তিন ম্যাচের সিরিজটি অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ স্কোয়াড

 

  • মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, হাসান মাহমুদ ও নাহিদ রানা।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493