বাংলাদেশের পাকিস্তান সফরে নতুন মোড়

  • আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ১৪:৩৩
  • 1084 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৫ ২০২০, ১৪:৩৩
  • 1084 বার পঠিত
বাংলাদেশের পাকিস্তান সফরে নতুন মোড়

নতুন মোড় নিয়েছে বাংলাদেশের পাকিস্তান সফর। ভারতীয় বেশ কয়েকটি গণমাধ্যম পাকিস্তান ক্রিকেট বোর্ড কর্তার বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে টি-টোয়েন্টি সিরিজের সাথে ১টি টেস্ট পাকিস্তানে খেলতে চেয়েছিল বাংলাদেশ। তবে সেই দাবি নাকি নাকচ করে দিয়েছে পিসিবি। তবে বিসিবি পরিচালক জালাল ইউনুস বলছেন, কোনো টেস্ট নয়, শুধু টি-টোয়েন্টি সিরিজ পাকিস্তানে খেলবে বাংলাদেশ।

ধোঁয়াশা যেন কাটছেই না বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে। নতুন মোড় নিতে যাচ্ছে টাইগারদের পাকিস্তান সফর। নিরাপত্তা ইস্যুতে পাকিস্তানে অল্প সময় অবস্থান করার পক্ষে প্রতিবেদন দিয়েছিলো বাংলাদেশের প্রতিনিধি দল। তাই শুরুতে শুধু টি-টোয়েন্টি সিরিজ খেলার ব্যাপারে সম্মত হয়েছিলো বাংলাদেশ। যদিও পাকিস্তান চাইছে পূর্ণাঙ্গ সিরিজ তাদের মাটিতে আয়োজন করতে।

টি-টোয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজ কোন নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের কথা বলে আসছে বিসিবি। হঠাৎই নতুন গুঞ্জন। পাকিস্তান ক্রিকেট বোর্ডের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করে ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশ নাকি টি-টোয়েন্টি সিরিজের সাথে একটি টেস্ট ম্যাচ পাকিস্তানের মাটিতে খেলার প্রস্তাব দিয়েছে পিসিবিকে। আর সিরিজের বাকি টেস্টটি ঢাকায় আয়োজনের কথা বলেছিল বিসিবি। আর এই প্রস্তাব নাকচ করে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এমন খবরে চাঞ্চল্য বাড়ে দেশের ক্রিকেট পাড়ায়। তাহলে কি বাংলাদেশ টেস্ট খেলার ব্যাপারে নমনীয় হয়েছে পিসিবি’র কাছে! ক্রিকেট বোর্ডের কাছে থেকে পাওয়া যায়নি কোন সরাসরি বক্তব্য।

তবে বিসিবি পরিচালক জালাল ইউনুস খোলাসা করেছেন ব্যাপারটি। পিসিবিকে এ ধরণের কোন প্রস্তাব নাকি দেয়নি বিসিবি। তাছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এ ধরণের প্রস্তাব নিয়ে বিসিবি’র সঙ্গে কোন কথা হয়নি বলেও জানান তিনি।

জালাল ইউনুস বলেন, যদি তারা টেস্ট খেলতে চায় তাহলে আমরা কোনো নিরপেক্ষ ভেন্যুতে খেলতে রাজি আছি। এটা স্পষ্টভাবে মেইলের মাধ্যমে জানিয়েছি যে, আমরা টি-২০ খেলতে চাই। এটা ছাড়া অন্য কোনো ফরম্যাটে সেখানে এখন আমরা কোনো সিরিজ খেলবো না।

তাহলে কেন এমন খবর প্রকাশ করলো ভারতীয় গণমাধ্যম? বাংলাদেশ পাকিস্তান সফর নিয়ে জল ঘোলা করতে চাইছে নাতো ভারত? তবে এ ব্যাপারে কোন মন্তব্য করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সময় টিভি

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493