বরিশাল ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
বাংলাদেশ যদি টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায়, তাহলে বাংলাদেশের বদলে অন্য একটি দলকে বিশ্বকাপে সুযোগ দেয়া হবে, জানিয়েছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো। বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের প্রস্তাব গ্রহণ করা হবে কি না, এই বিষয়ে একটি ভোট হয়েছে আইসিসি’র নির্বাহি সভায়। ভোটে বেশিরভাগ সদস্যই বাংলাদেশের পরিবর্তে অন্য কোন দলকে সুযোগ দেবার ব্যাপারে ভোট দিয়েছে।
আইসিসি’র নির্বাহি কমিটির বৈঠকে অংশ নিয়েছেন আইসিসির চেয়ারম্যান জয় শাহ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পূর্ণ সদস্য দেশগুলোর প্রতিনিধিরা ও আইসিসি’র প্রধান নির্বাহি, ইভেন্ট আয়োজনের প্রধান ও আইনি পরামর্শক সংস্থার প্রতিনিধিরা। আরও ছিলেন সহযোগী সদস্য দেশ থেকে দুই জন প্রতিনিধি।
বিসিবিকে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা করা চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর জন্য ১ দিনের সময় সীমা বেঁধে দিয়েছে আইসিসি। বাংলাদেশ যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে তাহলে বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ড খেলবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে।