পটুয়াখালীতে ২ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৭:৪৭
  • 1438 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৭:৪৭
  • 1438 বার পঠিত
পটুয়াখালীতে ২ লক্ষাধিক শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ১১ জানুয়ারী জাতীয় ভিটামিন এ  প্লাস ক্যাম্পেইনে এক হাজার ৮২১ টি কেন্দ্রে দুই লক্ষ ৪৬ হাজার ৪৫ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫,৭০১ শিশুকে ১টি করে নীল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২,২০,৩৪৪ শিশুকে ১টি করে লাল রঙের ভিটামিন এ প্লাসক্যাপসুল খাওয়ানো হবে।

এ ছাড়াও সরকারী ও বেসরকারী সংগঠনের ভ্রাম্যমান টিম বিভিন্ন স্থানে উক্ত বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা  পর্যন্ত পটুয়াখালী পৌরসভাসহ জেলার ৮টি উপজেলায় ১,৮২৭টি কেন্দ্রে ২৩৮ জন
স্বাস্থ্য কর্মী, ২৪২ জন পরিবার পরিকল্পনা কর্মী, ১৯১ জন সিএসিপি কর্মীসহ  ৩,২৪৮ জন সেচ্ছাসেবক ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়াবে।

মঙ্গলবার সকাল ১০ টায় সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই ভবনের সভাকক্ষে জেলা পর্যায়ে সাংবাদিক ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানান কর্মশালার সভাপতি ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ আঃ মোনায়েম সাদ। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডাঃ সুমন কুমার বালা, প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জী, প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক গণদাবীর সম্পাদক গোলাম কিবরিয়া, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইত্তেফাক প্রতিনিধি মুক্তিযোদ্ধা নির্মল কুমার রক্ষিত, বৈশাখী টিভির প্রতিনিধি আবদুস সালাম আরিফ, ডিবিসি টেলিভিশনের প্রতিনিধি নিনা আফরিন প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493