বরিশালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৮:৩৭
  • 1109 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৮:৩৭
  • 1109 বার পঠিত
বরিশালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ

শামীম আহমেদ।। রাজধানী কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদি
মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় নগরের অশ্বিনী কুমার টাউন হলের সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী
গনধর্ষনের সাথে জড়িতদের বিচার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদি সমাবেশের আয়োজন করে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ও সমাজতান্ত্রিক মহিলা ফ্রন্ট বরিশাল জেলা কমিটি।

সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক মোজাম্মেল হক সাগরের সভাপতিত্বে প্রতিবাদি সমাবেশে বক্তব্য রাখেন বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, মহিলা পরিষদ বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী, কমরেড বদরুদ্দোজা সৈকত, এ্যাডভোকেট শাহিদা তালুকদার, শিশু কিশোর সংগঠক মীম আক্তার, মানসুর আক্তার লামিয়া, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট অমৃত লাল দে কলেজ শাখার সাইফুল, পলিটেকনিক কলেজ শাখার কৌশিক
বেপারী, বিএম কলেজ শাখার হাফিজুর রহমান রাকিব, মহিলা ফ্রন্ট বরিশাল বরিশাল জেলা শাখার সদস্য সেতারা বেগম প্রমুখ।

প্রতিবাদি সমাবেশে বক্তারা বলেন, আজ ওর সাথে হয়েছে কাল আমার সাথে হবেনা এর নিশ্চয়তা কি ? আমাদের নিরাপত্তা নেই। শুধু আমারই নয় বাংলাদেশের প্রত্যেকটি নারী আজ নিরাপত্তাহীনতায় ভুগছে। যেখানে বাংলাদেশের রাজধানী ঢাকায় দেশের সর্বচ্য বিদ্যাপিঠ এর ছাত্রী ধর্ষণের শিকার হয় সেখানে দেশের জেলা উপজেলার নারীরা কোথায় নিরাপদ ? ভবিষৎ প্রজন্মের সামনে আগামীতে অসনিসংকেত বিরাজ করছে।

দেশে প্রতিনিয়তই একের পর এক নারী নির্যাতন, ধর্ষন, হত্যা বেড়েই চলছে। সরকার ও প্রশাসনের ব্যর্থতার কারনে নারীরা বার বার ধর্ষনের শিকার হচ্ছে। বিচারহীনতার সংস্কৃতির কারনে ধর্ষকরা আরো বেপরোয়া হয়ে উঠেছে। ধর্ষকদের গ্রেপ্তার ও দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে সরকার পুরোপুরি ব্যর্থ হচ্ছে।

বক্তারা বলেন, ১০ জানুয়ারী থেকে মুজিব বর্ষ ও মুক্তিযুদ্ধের ৫০ বছর পূর্তির ক্ষণ গননা শুরু করবে সরকার। কিন্তু মুজিব বর্ষের ক্ষণ গননা না করে সরকারের শাসন আমলে ধর্ষণ , খুন গুমের গননা করার আহবান জানান। প্রধানমন্ত্রীকে উদ্যেশ করে তারা বলেন, মুক্তিযুদ্ধের কথা বলে ধর্ষকদের শাস্তি থেকে মুক্তি দেওয়া হয়, দূর্নীতি থেকে ছেড়ে দেওয়া হয়। ধর্ষন, খুন, করে উন্নয়নকে জায়েজ করা যাবেনা বলে হুশিয়ারী দেন তাঁরা।

পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রী বলেছেন, ‘পুলিশ জনগনের আস্তা অর্জন করতে পেরেছে। কিন্তু পুলিশ জনগনের নয় সরকারের আস্তা অর্জন করেছে। কেননা তারাই সরকারকে ক্ষমতায় টিকিয়ে রেখেছে বলে মন্তব্য করেন বক্তারা।

বক্তারা আরো বলেন, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ইতিহাস বিভাগে দ্বিতীয় বর্ষের ছাত্রী সোহাগী জাহান তনুকে হত্যা করা হয়। আজও সেই মামলার বিচার হয়নি। কুমিল্লা ক্যান্টনমেন্টের ভিতরে পাওয়া যায় তার মরদেহ।

এসময় বক্তারা গনপ্রতিরোধ গড়ে তুলে , ধর্ষনের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়াদের রুখে দাড়ানোর আহবান জানান। পাশাপাশি তারা সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নারী নির্যাতন ও ধর্ষনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করার দাবি জানান।

গত ৫ জানুয়ারী রোববার বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের বাসে করে শেওড়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন ঢাক বিশ্ব বিদ্যালয়ের ছাত্রী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাতপরিচয় ব্যক্তি মুখ চেপে তাকে পাশের একটি স্থানে নিয়ে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করে। পরে রাত ১০টার দিকে সেখান থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ গন্তব্যে পৌঁছালে রাত ১২টার পর তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাকে ওসিসিতে ভর্তি করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493