আগৈলঝাড়ায় সাংবাদিকদের মানববন্ধন

  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৮:৫৯
  • 1132 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৭ ২০২০, ০৮:৫৯
  • 1132 বার পঠিত
আগৈলঝাড়ায় সাংবাদিকদের মানববন্ধন

শামীম আহমেদ ॥ পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুলনার সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর ওপর হামলা ও হ্যান্ডকাপ পরিয়ে গ্রেফতারের প্রতিবাদে এবং হামলাকারীসহ ঘটনার সাথে জড়িত পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা এগারোটায় জেলার আগৈলঝাড়া প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় সমাবেশ অনুষ্ঠিত হয়। আগৈলঝাড়া প্রেসক্লাবের আহবায়ক কেএম আজাদ রহমানের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক তপন বসু সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, দৈনিক জনকন্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার ও গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি খোকন আহম্মেদ হীরা, আনন্দ টিভির বরিশাল ব্যুরো প্রধান কাজী আল-আমিন, আগৈলঝাড়া প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য এসএম শামীম, ৭১ টিভি’র প্রতিনিধি স্বপন দাস, বাংলা টিভি’র প্রতিনিধি এফএম নাজমুল রিপন প্রমুখ।

বক্তারা ওয়াসার অসাধু কর্মকর্তাদের মদদে সাংবাদিককে নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে বিচার দাবি ও অতিউৎসাহী পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের কাছে আহবান করেন। মানববন্ধন ও সমাবেশে আগৈলঝাড়া প্রেসক্লাব, গৌরনদী উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সদস্যরা অংশগ্রহণ করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493