বরিশালে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

  • আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ০৫:৩৪
  • 1089 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ০৮ ২০২০, ০৫:৩৪
  • 1089 বার পঠিত
বরিশালে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড

বরিশালে মাদক মামলায় আওলাদ হোসেন মোল্লা নামে এক ইয়াবা ব্যবসায়ীকে ১০ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বরিশালের জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক কেএম শহিদ আহমেদ আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আওলাদ নগরের কালুশাহ সড়কের বাসিন্দা আমির হোসেন মোল্লার ছেলে।

ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী হুমায়ুন কবির জানান, ২০১৬ সালের ২৭ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নগরের জিয়া সড়কের দর্পন ভবনের পাশ থেকে আওলাদকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার হয়।

এ ঘটনায় থানার উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন বাদী হয়ে তাকে আসামি করে মামলা দায়ের করেন। একই বছরের ৩০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা এসআই কামরুন্নাহার লিজা এজাহারভুক্ত আসামি আওলাদকে দোষী সাব্যস্ত করে আদালতে অভিযোগপত্র দেন।

সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় মঙ্গলবার বিচারক এ রায় দেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493