পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা ও গলাচিপা উপজেলা চ্যাম্পিয়ন

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৪:২০
  • 1082 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৪:২০
  • 1082 বার পঠিত
পটুয়াখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলা ও গলাচিপা উপজেলা চ্যাম্পিয়ন

পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী কাজী আবুল কাশেম স্টেডিয়ামে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বালকে পটুয়াখালী সদর উপজেলা চ্যাম্পিয়ন ও দশমিনা উপজেলা দল রানার্সাপ এবং বালিকা গলাচিপা উপজেলা চ্যাম্পিয়ন ও বাউফল উপজেলা দল রানার্সাপ হয়েছে।

বৃহষ্পতিবার উক্ত স্টেডিয়ামে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাউনাল খেলায় পটুয়াখালী সদর উপজেলা দলা ৩-০ গোলে দশমিনা উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় গলাচিপা উপজেলা দল টাই ব্রেকারে ৫-৩ গোলে বাউফল উপজেলা দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

এ খেলায় রেফারী ছিলেন কাজী জামাল পারভেজ ও আবুল হাওলাদার। তাদেরকে সহযোগিতা করেন হাবিবুর রহমান, সোহেল, তারেক মাহমুদ,সৈয়দ তারেক ও বাদল হালদার। ভাষ্যকর ছিলেন প্রধান শিক্ষক সুমন চন্দ্র দাস এবং তথ্য সংগ্রহে ছিলেন প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদ ও জেলা শিক্ষা অফিসের অফিস সহকারী মোঃ নাসির উদ্দিন।

খেলা শেষে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ছাইদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বিজয়ীদের হাতে কাপ তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিএম সরফরাজ।

এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মন্নান, যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম সরোয়ার, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উম্মে সালমা বেগম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার, সদর উপজেলা চেয়ারম্যান এর সহধর্মীনি প্রধান শিক্ষিকা লুৎফুননেছা, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আ.ন.ম আমিনুল ইসলাম মামুন, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ফারুক হোসেন, কোষাধ্যক্ষ এ্যাড. সাইফুল আহসান কচি, বিভিন্ন উপজেলার শিক্ষা অফিসারগন, প্রধান শিক্ষকবৃন্দ ও সহকারী প্রধান শিক্ষকবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

টুর্নামেন্টে অংশগ্রহনকারী ৮টি উপজেলা হচ্ছে-সদর উপজেলা, বাউফল, দশমিনা, গলাচিপা, কলাপাড়া, মির্জাগঞ্জ, দুমকি ও রাঙ্গাবালী উপজেলা দল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493