মুজিববর্ষ ক্ষণগননা উদ্বোধন উপলক্ষে পটুয়াখালী প্রশাসনের প্রেস ব্রিফিং

  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৪:২৯
  • 1116 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১০ ২০২০, ০৪:২৯
  • 1116 বার পঠিত
মুজিববর্ষ ক্ষণগননা উদ্বোধন উপলক্ষে পটুয়াখালী প্রশাসনের প্রেস ব্রিফিং

পটুয়াখালী প্রতিনিধিঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে বৃহষ্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের দরবার হলে; মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগননা উদ্বোধন বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রেস ব্রিফিং এ লিখিত বক্তব্য পাঠসহ মুজিববর্ষ উদযাপনে গৃহীত কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। তিনি বলেন, মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে পটুয়াখালীর ডিসি মঞ্চ প্রাঙ্গনে গত ৩০ ডিসেম্বর ক্ষণগননা (পড়ঁহঃ-ফড়হি) যন্ত্র স্থাপন করে সার্বক্ষনিক ডিসি মঞ্চ পাহারায় পুলিশ ফোর্স নিয়োগ করা হয়েছে। ক্ষণগননা যন্ত্রের সৌন্দর্যবর্ধনের জন্য পটুয়াখালীর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী তাৎক্ষনিকভাবে এসএস পাইপের বেষ্টনী নির্মান ও মেঝেতে টাইলস স্থাপন করে সৌন্দর্য বৃদ্ধি করেছে, মুজিব জন্মশতবার্ষিকীর ক্ষণগননা কার্যক্রম তৃণমূল পর্যায়ে পৌছে দেয়ার জন্য জেলার ৮টি উপজেলায় নিজস্ব ব্যবস্থাপনায় ক্ষণগননা যন্ত্র স্থাপন এবং প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনী অনুষ্ঠানটি স্থানীয়ভাবে প্রচার ও প্রদর্শনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী অফিসারগনকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

মুজিববর্ষ স্বতঃস্ফূর্ত উদযাপনে যথাযত আবহ সৃষ্টির লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শুভ উদ্বোধন অনুষ্ঠান সরাসরি
উপভোগ করার জন্য বড় পর্দায় ( এরধহ ঝপৎববহ) প্রদর্শন করা হবে। জেলা প্রশাসক বলেন ডিসি মঞ্চে ক্ষণগননা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত থেকে উপভোগ করার জন্য জেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, রাজনৈতিক
ব্যক্তিবর্গ, সুশীল সমাজ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান ও ভলান্টিয়ারসহ সকল শ্রেনী পেশার প্রায় ১০ হাজার জনসাধারনকে সমবেত করার ব্যবস্থা নেয়া হয়েছে। তিনি মুজিববর্ষ উদযাপন উপলক্ষে ক্ষণগননা উদ্বোধন অনুষ্ঠান সফল ও সার্থক করার জন্য সাংবাদিকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক
(শিক্ষা ও আইসিটি) জিএম সরফরাজ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহাবুবুল আলমসহ নির্বাহী ম্যাজিস্ট্রেটগন ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493