বরিশাল ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই মহর্রম, ১৪৪৮ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ জাতীয় প্যারেড স্কয়ারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠান সরাসরি উপভোগ করার জন্য পটুয়াখালী ডিসি মঞ্চে বড় পর্দায় প্রদর্শন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষণগণনা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন, জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মন্নান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ মামুনুর রশিদ, পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার
এম.এ হালিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ শত শত লোকের সমাগম ঘটে। পরে আতোষবাজি ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।