বরিশালে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবার কর্মসূচির উদ্ধোধন

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১১:৫১
  • 1033 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১১:৫১
  • 1033 বার পঠিত
বরিশালে ৩ লক্ষাধিক শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবার কর্মসূচির উদ্ধোধন

শামীম আহমেদ ॥ বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড সহ জেলার ১০ উপজেলায় ৩ লক্ষ ৬০ হাজার শিশুকে জাতীয় ভিটমিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাবার কর্মসূচি উদ্ধোধন করা হয়েছে।

আজ শনিবার (১১ই) জানুয়ারী সকাল সাড়ে নয়টায় বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে নগরীর কালী বাড়ি রোডস্থ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে শিশুদের ভিটামিন টিকা খাওয়ানোর মাধ্যমে একর্মসূচির উদ্ধোধন করেন বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান।

এসময় আরো উপস্থিত ছিলেন বিসিসি প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইসরাইল হোসেন, বিসিসি স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফয়সাল হাজবুন,বিসিসি মেডিকেল অফিসার ডাঃ মঞ্জরুল ইমাম,ডাঃ নাহিদ হাসান,মা ও শিশু কল্যাণ কেন্দ্রের অধ্যক্ষ ডাঃ গাজী সামসুল আলম মা ও কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ রাজিয়া বেগম ও বিসিসি এপিপি মোঃ কবীর হোসেন।

বরিশাল সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ ফয়সাল হাজবুন জানান, শনিবার ১১ জানুয়ারি বরিশাল সিটি কপোরেশনের আওতায় ২২০ টি কেন্দ্রের মাধ্যমে ৪৯ হাজার ৬১০ জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এর মধ্যে এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৫ হাজার ১ শত জন শিশুকে নীল রঙের ১ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন
ভিটামিন খাওয়ানো হবে। একই সাথে ১২ থেকে ৫৯ বয়সের ৪৪ হাজার ৫১০ শিশুকে লাল রঙের ২ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে।

এ কর্মসূচি সফল করতে সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগ, সদর হাসপাতাল, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি ২৩ টি প্রতিষ্ঠানের ৫ শত জন কর্মী শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর কাজ করবেন।
তিনি জানান, এবারেই প্রথম ক্যাম্পেইন কার্যক্রম অনলাইনে সুপারভিশন করা হবে। ভিটামিন এ ক্যাপসুল শিশুর জন্য সম্পূর্ণ নিরাপদ, তবে ভরা পেটে খাওয়া ভালো, আর যদি কোন শিশু গত ৪ মাসের মধ্যে ভিটামিন এ ক্যাপসুল খেয়ে থাকে তাহলে তাকে এখন এ ক্যাপসুল খাওয়ানো যাবে না।

অপরদিকে আজ ১১ জানুয়ারি শনিবার জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। বরিশাল জেলার ০৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি গ্রহন করা হয়েছে। এর মধ্যে ০৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ১০৫ জন শিশুকে নীল রঙের ১ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। পাশাপাশি ১২ থেকে ৫৯ বয়সের ২ লাখ ৭৭ হাজার ৫৩৩ জন শিশুকে লাল রঙের ২ লাখ ওট ক্ষমতা সম্পূন্ন ভিটামিন খাওয়ানো হবে। বরিশালের ১০ উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫টি ওয়ার্ডে ২ হাজার ২৫০ টি টিকা দান কেন্দ্রের মাধ্যমে এ ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশাল সিভিল সার্জনের এ কর্মসূচি বাস্তবায়ন করতে সেচ্ছাসেবক হিসেবে কাজ করবেন মোট ৪ হাজার ১০০ জন কর্মী।

সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকা অবস্থায় শিশুদের টিকা খাওয়ানো হবে। এব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন বলেন, এ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রচার প্রচারণা চালানো হয়েছে। এর পাশাপাশি শুক্রবার জুম্মাবাদ সকল মসজিদে ইমামরা জেলাবাসীকে অবহিত করা হয়েছে। অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে শিশুকে রক্ষা করতে এই ভিটামিনের বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493