কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১২:০৭
  • 1100 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১১ ২০২০, ১২:০৭
  • 1100 বার পঠিত
কলাপাড়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় আনন্দ শোভাযাত্রা, আলোকচিত্র প্রদর্শনী এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উদযাপনের লক্ষ্যে শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর শহরের একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। এতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা-সুশীল নেতৃবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ নানা বয়সের হাজারো মানুষ অংশগ্রহন করে।

পরে কলাপাড়া পৌর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে উন্মক্ত মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা রাকিবুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব তালুকদার, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ নাসির,সহ- সভাপতি শহীদ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী করা হয়। এছাড়া বিকাল তিনটায় শিশু কিশোরদের অংশগ্রহনে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। রাতে ঢাকায় আয়োজিত “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ” এর মূল কনসার্ট স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি এলইডি পর্দায় সম্প্রচার করা হবে এবং সবশেষে বর্ণিল আতশবাজি প্রদর্শন করার কথা রয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্ত্বরে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষনগননা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493