বরিশাল ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
ভারতীয় কমেডিয়ান কপিল শর্মা বিয়ে করেছেন ২০১৮ সালের ডিসেম্বর মাসে। দীর্ঘদিনের প্রেমিকা গিন্নি চাত্রাথকে বিয়ে করেন তিনি। বিয়ের বছর পার হতে না হতেই সুখবর নিয়ে হাজির হলেন কপিল। এরই মধ্যে বাবা হয়েছেন তিনি।
২০১৯ সালের ১০ ডিসেম্বর এক ফুটফুটে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন কপিলের স্ত্রী গিন্নি চাত্রাথ। তখন বাবা হওয়ার খবরটি জানিয়ে ছিলেন তিনি। জন্মের এক মাস পরে এবার মেয়েকে নিয়ে প্রকাশ্যে এলেন কপিল। আজ বুধবার কপিলের মেয়ের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
গতকাল মঙ্গলবার ছিল কপিল শর্মার মা জনক রানির জন্মদিন। তার মায়ের জন্মদিনে বিশেষ আয়োজন করা হয়। এখানে কেক কাটার পরে কপিলকে কেক খাইয়ে দেন তার মা। তখন কপিলের কোলেই ছিল তার মেয়ে। এই ছবি প্রকাশ্যে আসতেই নেটিজনদের নজর কপিলের মেয়ের দিকে।
কপিলের মেয়েকে শুভকামনা জানাচ্ছেন সবাই। পাশাপাশি তার মাকেও জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। ২০১৮ সালের ডিসেম্বরে গিন্নি চাতরাথের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কপিল। সেই বিয়েতে উপস্থিত ছিলেন দীপিকা পাড়ুকোন থেকে রণবীর সিংহসহ বলিউডের অনেকেই ।