তজুমদ্দিনে ডাকাতের হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ

  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ২১:৪৯
  • 1167 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৫ ২০২০, ২১:৪৯
  • 1167 বার পঠিত
তজুমদ্দিনে ডাকাতের হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ

ভোলার তজুমদ্দিনের মেঘনায় জেলে ট্রলারে ডাকাতির সময় জলদস্যুর হামলায় ৪ জেলে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে। এসময় জেলেরা একত্রিত হয়ে ঘেরাও করে ৪ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে পুলিশ সংবাদ পেয়ে জেলেদের হাত থেকে ৪ ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা শেষে আইনী প্রক্রিয়ার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেন। ডাকাত কবলিত জেলে সালাউদ্দিন মাঝী জানান, বুধবার ভোরে তজুমদ্দিনের নাগর পাটওয়ারীর চর সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ চার জেলে মোঃ জসিম, ইউনুস, মোঃ বাচ্ছু, ও মহসিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে ১০/১২ জন ডাকাতের একটি দল অতর্কিতভাবে জেলে ট্রলারে হামলা চালায় । এসময় নদীতে মাছ ধরারত জেলেরা সংঘবদ্ধ হয়ে প্রতিরোধ করলে ডাকাতরা জেলদের উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এক পর্যায়ে জেলেরা ৪ ডাকাতকে আটক করে গণধোলাই দেয় এবং অন্য ডাকাতরা পালিয়ে যায়। তজুমদ্দিন থানা অফিসার ইন-চার্জ এসএম জিয়াউল হক জানান, সংবাদ পেয়ে গুলিবিদ্ধ চার জেলে মোঃ জসিম, ইউনুস, মোঃ বাচ্ছু, ও মহসিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের বাড়ী উপজেলার সোনপুর ইউনিয়নে। গণধোলাইয়ের শিকার চার ডাকাত লক্ষিপুর রামগতি উপজেলার মোঃ শামীম. মোঃ ওসমান, মোঃ সোহেল ও মোঃ দিদারকে প্রাথমিক চিকিৎসা পর আটক করা হয়েছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে তাদেকে জেল হাজতে প্রেরণ করা হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493