ইরানের হামলায় মার্কিন ১১ সেনার মস্তিষ্ক ‘বিকল’

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ০৯:২২
  • 1119 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ০৯:২২
  • 1119 বার পঠিত
ইরানের হামলায় মার্কিন ১১ সেনার মস্তিষ্ক ‘বিকল’

মার্কিন ড্রোন হামলায় ইরানের রেভ্যুলেশনারি গার্ডের কুদস ফোর্সের প্রধান লেফটেন্যান্ট কাসেম সোলাইমানি নিহতের জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে। সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে তাকে দাফনের আগেই গত ৮ জানুয়ারি ইরাকে অবস্থিত মার্কিন দু’টি ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।

তবে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের বাসিন্দাদের আশ্বস্ত করে এক টুইট বার্তায় লিখেছিলেন, সবকিছু ঠিক আছে। যদিও ইরান বরাবরই তার ঠিক উল্টো দাবি করে আসছে।

এবার গণমাধ্যম ডিফেন্স ওয়ানের বরাত দিয়ে অনলাইন গণমাধ্যম র স্টোরি বলছে, ইরানের ওইদিনের হামলায় অন্তত ১১ জন মার্কিন সেনার মস্তিষ্কে আঘাত লেগেছে।

আর ওই ১১ জন মার্কিন সৈন্য ইরানের বিমান হামলার সময়ই আহত হন। মস্তিষ্কে বড় ধরনের আঘাতের ফলে তাদেরকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গতকাল বৃহস্পতিবারই বাগদাদে অবস্থিত মার্কিন সেনাদের মুখপাত্র জানিয়েছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মার্কিন কোনো সেনা নিহত হয়নি। তবে ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের ঘটনায় কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

যদিও ইরানের বরাবরই দাবি গত ৮ জানুয়ারি ২২টি ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রের ৮০ জন সেনা নিহত এবং ২০০ জনের বেশি আহত হয়েছে। ইসরায়েলি একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ইরানের হামলার পর অন্তত ২২৪ জন মার্কিন সেনাকে বিমানে করে সরিয়ে নিয়ে গিয়ে তেল আবিবে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493