নিখোজের ৭দিন পর নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৯:১০
  • 1065 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২০, ১৯:১০
  • 1065 বার পঠিত
নিখোজের ৭দিন পর নদী থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার

ঢাকা-বরিশাল নৌ রুটের লঞ্চ থেকে পরে নিখোঁজের সাত দিন পরে কলেজ ছাত্র মেহেদী হাসান বাবু (১৯) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে বরিশালের হিজলা ও মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যবর্তী ভাষানচর নামক এলাকায় মেঘনা নদী থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত কলেজ ছাত্র মেহেদী হাসান বাবু বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর মুন্ডপাশা গ্রামের বাসিন্দা প্রবাসী আব্দুল হালিম বিশ্বাসের ছেলে। মায়ের সঙ্গে রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতো মেহেদী হাসান বাবু। সে উত্তরা ট্রাস্ট কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র। নিহতের মামা নাজমুল হক মুন্না জানান, ‘গত শনিবার মায়ের সাথে ঢাকা থেকে সুরভী-৯ লঞ্চের কেবিনে উজিরপুরে নানা বাড়িতে বেরাতে আসতে ছিলো মেহেদী হাসান বাবু। ওই দিন রাত তিনটার পর থেকেই নিখোঁজ হয় সে। অনেক খোঁজাখুজির পরেও তার সন্ধান পাওয়া যায়নি। সর্বশেষ শনিবার দুপুরে ভাষানচর এলাকায় মেহেদী হাসান বাবু’র মৃতদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে মেহেদী’র মৃতদেহ সনাক্ত করেন তারা। পরে মৃতদেহ ময়না তদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493