কীর্তনখোলা নদীতে উচ্ছেদ অভিযান শুরু

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ২২:০৮
  • 1009 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ২২:০৮
  • 1009 বার পঠিত
কীর্তনখোলা নদীতে উচ্ছেদ অভিযান শুরু

স্টাফ রিপোর্টার \ বরিশালের কীর্তনখোলা নদী দখল করে পাইলিং করে বালু ও মাটি ফেলে ভরাট কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রশাসন। পাশাপাশি দখলের জন্য করা পাইংলিং ভেঙে ফেলা হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
উচ্ছেদ অভিযানে নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রূপাতলী খলিফাবাড়ি সংলগ্ন কীর্তনখোলার নদীর তীরবর্তী এলাকায় সদ্য মেহগনি গাছ দিয়ে তৈরি করা পাইলিং ভেঙে ফেলা হয়। এছাড়া পাইলিং এর ভেতরের অংশে দেওয়া বøকগুলোও ভেঙে ফেলা হয়।
স্থানীয়রা জানান, কীর্তনখোলার ওই অংশে নদীর তীরজুড়ে ইট, বালু, পাথরের ডিপো এবং ডকইয়ার্ড গড়ে তুলেছেন স্থানীয় প্রভাবশালীরা। তারা বিভিন্ন সময় নদীর জায়গা ভরাট করে ব্যবসার জায়গার পরিধি বাড়ান। সর্বশেষ রাইভিউল কবির স্বপন নামে স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি ও ব্যবসায়ী তীর থেকে নদীর মধ্যে কয়েক ফুট ভেতরে গিয়ে এ পাইলিং এর কাজ শুরু করেন।
তবে রাইভিউল কবির স্বপন সাংবাদিকদের জানান, খলিফাবাড়ি থেকে কাটাদিয়া খাল পর্যন্ত কীর্তনখোলা তীরে তার ১৭ একর রেকর্ডীয় জমি আছে। যেখানে পাইলিং দেওয়া হচ্ছে সেখানের একটি দাগে ৫৯ শতাংশ জমি ছিল। এখন আছে ২৫ শতাংশ। বাকিটা নদীতে ভেঙে গেছে। ভাঙন ঠেকাতেই পাইলিং দিয়ে মাটি ফেলা হচ্ছিলো।
এদিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান জানান, জেলা প্রশাসক এম এম অজিয়র রহমানের নির্দেশে নদী ও নদীর জায়গা দখলদারদের হাত থেকে রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান পরিচালনা করা হয়ে থাকে। যার ধারাবাহিকতায় আজ এ অভিযান চালানো হয়। অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493