আগুনে পুড়ে গেছে কলাপাড়ার জাহানার স্বপ্ন

  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ০৯:৪৮
  • 819 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২০ ২০২০, ০৯:৪৮
  • 819 বার পঠিত
আগুনে পুড়ে গেছে কলাপাড়ার জাহানার স্বপ্ন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। আগুনে পুড়ে গেছে পটুয়াখালীর কলাপাড়ার হত দরিদ্র জাহানারা বেগমের স্বপ্ন। অনেক কষ্টের জমানো টাকা দিয়ে কিনেছিল দুটি ছাগল। দুই বছরের মাথায়ই বাচ্চা দিয়ে মোট আটটি ছাগল হয় তার। স্বপ্ন ছিল ছাগল বিক্রি করে নতুন ঘর তুলবেন তিনি। কিন্তু সেই স্বপ্ন মহুর্তের মধ্যেই কেড়ে নেয় আগুনের লেলীহান শিখায়।

সোমবার রাত দশটায় দিকে পৌর শহরের নেছারিয়া সড়কের জাহানার বেগমের ছাগল ঘরে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। পুড়ে মারা যায় তার দুটি ছাগল। অগ্নি দগ্ধ হয় আরও চারটি ছাগল। ভূস্মিভূত হয় পুরো ছাগল ঘরটি। পরে প্রায় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডুবাই প্রবাসী রাজা মোল্লার আশ্রিত বাাড়তে থাকতো জাহানারার পরিবার। সে তার বাড়িতে থেকে বেশ কয়েকটি ছাগল লালন পালন করতো। প্রতিদিনের মত সে তার ছাগলগুলো ঘরের ভিতর আটকে রাখেন। মশার উপদ্রব থেকে ছাগলগুলোকে রক্ষার জন্য তিনি কয়েল জালিয়ে বাজারে আসেন। কয়েল থেকে আগুন লেগে পুরো ঘরটটি পুরে যায়। জাহানারা বেগম হাউ মাউ করে কেঁদে কেঁদে বলেন, তিল তিল করে ছাগলগুলো লালন পালন করে বড় করেছিলাম। মুহুর্তেই আগুনে সব কেড়ে নিয়ে গেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিস ষ্টেশনের সাব-অফিসার আবুল হোসেন বলেন, খবর পেয়েই তাৎক্ষনিক ফায়ার সার্ভিসের কর্মীদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিস পৌছনোর পূর্বেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনেন বলে তিনি সাংবাদিকদের জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493