বরিশাল ২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
রাজধানীর গাবতলীর আনন্দনগর তেলের মিল এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরশনে বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারে হামলা হয়েছে। এতে তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আজ মঙ্গলবার সোয়া ১১টার দিকে আনন্দনগর তেলের মিল এলাকায় গণসংযোগ করছিলেন বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল। হঠাৎ করে পিছন থেকে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ইট পাটকেল নিক্ষেপ শুরু হয়। এ সময় একটি ইট তাবিথের শরীরে এসে পড়লে তিনি আহত হন। এ ঘটনায় বেশ কয়েকজন প্রচারকর্মীও আহত হন।৯ নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কমিশনার প্রার্থী মুজিব সরোয়ার মাসুমের প্রত্যক্ষ নেতৃত্বে এই হামলা হয়েছে বলে অভিযোগ করেছেন তাবিথ। তবে হামলার পরেও গণসংযোগ অব্যাহত রেখেছেন তিনি।
এর আগে ভোটাররা যাতে সুষ্ঠুভাবে ভয় ভীতি ছাড়া নিরপেক্ষভাবে ভোট দিতে পারে সে ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের প্রতি দাবি জানান বিএনপির এই মেয়রপ্রার্থী।