খেলা টি২০ \ বাংলাদেশ খেলল টেষ্ট

  • আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ১৯:১১
  • 1054 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৪ ২০২০, ১৯:১১
  • 1054 বার পঠিত
খেলা টি২০ \ বাংলাদেশ খেলল টেষ্ট

যারা ১০ ওভার পর টিভিতে খেলা দেখ‌তে শুরু করেছেন তারা একটু ভিড়মি খেয়েছেন নিঃসন্দেহে। এটি টেষ্ট না টি২০ তা নিয়ে সন্দেহ জেগেছে নিঃসন্দেহে। ধুম ধারাক্কার এই টি-২০ বাংলাদেশের ব্যাটসম্যানরা খেললো টেষ্টের আবহে। আর এ কারনেই মাত্র ১৪২ রানের লক্ষ্য ৫ উইকেট ও ৩ বল হাতে থাকতেই পেরিয়ে গেছে পাকিস্তান।
১৪২ রানের লক্ষ্য দিয়ে আর কতটা লড়াই করা যায়! তবুও বাংলাদেশের বোলাররা কিছুটা লড়লেন। শফিউল–আমিনুলদের এই লড়াই শুধু পাকিস্তানের জয় বিলম্বিত করেছে। লাহোরে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ ১–০ ব্যবধানে এগিয়ে গেছে পাকিস্তান।
চ্যালেঞ্জিং স্কোর ছুড়ে না দিতে পারার আফসোস নিয়ে বোলিং করতে নামা বাংলাদেশ শুরুটা খারাপ করেনি। স্কোরকার্ডে রান জমা হওয়ার আগেই লেংথ থেকে ভেতরে ঢোকা বলে বাবর আজমকে উইকটকিপারের গøাভসবন্দী করে ফেরান শফিউল ইসলাম। নতুন বলে ধারাবাহিক উইকেট পাচ্ছেন বাংলাদেশ দলের এই অভিজ্ঞ পেসার।
মন্থর পিচে শুরুতে উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল পাকিস্তান। পাওয়ার প্লেতে স্বাগতিকেরা ২ উইকেটে ৩৬ রানের বেশি তুলতে পারেনি। ১২ ওভার শেষেও পাকিস্তানের রান রেট ছিল সাতের নিচে। তখন তাদের দরকার ছিল ৪৮ বলে ৬০ রান। এ চাপটা অবশ্য পাকিস্তানের জয়ের পথে বাধা হতে দেননি শোয়েব মালিক। কদিন আগে বিপিএল খেলে যাওয়া পাকিস্তানি অভিজ্ঞ ব্যাটসম্যানের ভালোই চেনা–জানা আছে বাংলাদেশের বোলারদের। সেটি কাজে লাগিয়ে দলকে অনেকটা একাই নিয়ে গেলেন জয়ের প্রান্তে। মালিক অপরাজিত ছিলেন ৫৮ রানে।
বড় স্কোর হয়নি, ফিল্ডিংও হয়নি বলার মতো। এ ম্যাচে বাংলাদেশের পরাজয় যেন অনিবার্য হয়ে গিয়েছিল ইনিংস বিরতিতে। কিন্তু কেন বাংলাদেশ গড়তে পারেনি চ্যালেঞ্জিং স্কোর? টস জিতে ব্যাটিং নেওয়ার পর বাংলাদেশের শুরুটা হলো আশ্চর্য ধীর গতিতে! তামিম ইকবাল-নাঈম হাসান শুরু করলেন ওয়ানডের মেজাজে। পাওয়ার প্লেতে ৫.৮৩ রান রেটে বাংলাদেশ তুলতে পারল ৩৫। তামিম আউট হবার পর পুরো দল খেলল টেষ্ট মেজাজে। আর এতে পুরো ইনিংসটাই চলল খুড়িয়ে খুড়িয়ে। বাংলাদেশ করতে পারল ৫ উইকেটে ১৪১। হাতে যথেষ্ট উইকেট থাকার পরও ইনিংসে কখনোই সাতের ওপর রান রেট নিতে পারেনি বাংলাদেশ। শেষ ওভারে ১৩ রান তোলায় স্কোরটা কোনোভাবে ১৪০ পেরিয়েছে।
এই রান টপকানো যে পাকিস্তানের ব্যাটসম্যানদের কাছে কঠিন কিছু ছিল না, পরে বাংলাদেশ তা ভালোভাবেই বুঝল। কাল গাদ্দাফি স্টেডিয়ামে দ্বিতীয় টি টোয়েন্টিতেও একই ভুলের পুনরাবৃত্তি হলে সিরিজের শেষ ম্যাচটা হয়ে যাবে শুধুই আনুষ্ঠানিকতা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493