বরিশালে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক ১

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৭:৪৭
  • 788 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৭:৪৭
  • 788 বার পঠিত
বরিশালে বিদেশি পিস্তল ও মাদকসহ আটক ১

বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযান চালিয়ে বিদেশে তৈরী ২টি পিস্তল এবং মাদকসহ মো. আরিফ খন্দকার (৩৩) নামে ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রবিবার রাতে কীর্তনখোলা নদী তীরের কোস্টগার্ড জেটির সামনে থেকে তাকে গ্রেফতার করে র‌্যাবের বিশেষ দল।

আরিফ খন্দকার সদর উপজেলার চরকাউয়া হিরন নগর এলাকার মৃত কাশেম খন্দকারের ছেলে। তার নামে বরিশালের বিভিন্ন থানায় ১৪ টি মামলা রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।
সোমবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল কীর্তনখোলা নদী তীরের কোস্টগার্ড জেটি সামনে থেকে আরিফ খন্দকারকে গ্রেফতার করে। পরে তার দেহ তল্লাশি করে বিদেশে তৈরী ২টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, পিস্তলের ১টি ম্যাগাজিন, ৯৩ পিস ইয়াবা এবং ১৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে তারা।

জিজ্ঞাসাবাদ শেষে আরিফকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি মো. লুৎফর রহমান বাদী হয়ে অস্ত্র ও মাদক আইনে পৃথক ২টি মামলা দায়ের করে বলে প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493