বরিশালে অপহরনের ১১দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার \ গ্রেফতার ১

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৭:৫২
  • 762 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৭:৫২
  • 762 বার পঠিত
বরিশালে অপহরনের ১১দিন পর স্কুল ছাত্রীকে উদ্ধার \ গ্রেফতার ১

শামীম আহমেদ \ অপহরনের ১১দিন পর অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে জেলার গৌরনদী মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে গ্রেফতারকৃত অপহরনকারীকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে ও স্কুল ছাত্রীকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই মোঃ আসাদুজ্জামান খান জানান, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে অপহরকারীর অবস্থান নিশ্চিত করে নারায়ানগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে অপহরনকারীকে গ্রেফতার ও অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। মামলার এজাহারে জানা গেছে, গৌরনদীর ভুরঘাটা গ্রামের খালা বাড়িতে বেড়াতে আসে পাশ^বর্তী কালকিনি উপজেলার ক্রোকিরচর মাধ্যমিক বিদ্যালয়ের অস্টম শ্রেনীর ছাত্রী ইজমা আক্তার (১৪)। গত ১৫ জানুয়ারি সকালে খালাবাড়ির পাশ^বর্তী বরিশাল-ঢাকা মহাসড়কের উপর দিয়ে কৌশলে মাইক্রোবাসযোগে স্কুল ছাত্রীকে অপহরন করা হয়।
মামলার বাদি অপহৃতা স্কুল ছাত্রীর খালাতো ভাই ফরিদ বেপারী জানান, দীর্ঘদিন থেকে ইজমাকে প্রেমের প্রস্তাবে বিভিন্ন ধরনের উত্যক্ত করে আসছিলো স্থানীয় একটি মোটরসাইকেল গ্যারেজের শ্রমিক অনিক চৌধুরী (২৬)। তিনি আরও জানান, তার খালাতো বোনের অপহরনের পর অনিকও নিখোঁজ হয়। সে সুবাদে থানায় অনিকসহ তার সহযোগিদের আসামি করে গত ১৬ জানুয়ারি অপহরন মামলা দায়ের করা হয়।
গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার জানান, মামলা দায়েরের পর থানা পুলিশ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অনিকের অবস্থান নিশ্চিত করে তাকে গ্রেফতার করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদে অনিকের স্বীকারোক্তি অনুযায়ী অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধার করা হয়। ওসি আরও জানান, গ্রেফতারকৃত অনিক চৌধুরী যশোর কোতোয়ালী থানার নতুন উপশহর গ্রামের কবির চৌধুরীর পুত্র। কর্মের সুবাদে সে (অনিক) দীর্ঘদিন থেকে কালকিনির সাহেবরামপুর বাজারের একটি মোটরসাইকেল গ্যারেজে শ্রমিক হিসেবে কাজ করে আসছিলো।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493