গৃহবধূকে নিয়ে যুবলীগ নেতা উধাও!

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৮:১১
  • 1092 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৮:১১
  • 1092 বার পঠিত
গৃহবধূকে নিয়ে যুবলীগ নেতা উধাও!

বরগুনার পাথরঘাটায় যুবলীগ নেতা রাসেলের বিরুদ্ধে রুশিয়া বেগম নামে এক গৃহবধূকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ করেছেন ওই গৃহবধূর স্বামী খলিলুর রহমান। এ ঘটনায় প্রথমে স্বামী খলিলুর রহমান পাথরঘাটা থানায় সাধারণ ডায়েরি ও পরে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

রবিবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে মামলার বাদী খলিলুর রহমনকে হত্যার হুমকি দেওয়ার কথা সাংবাদিকদের জানান। গৃহবধূর বয়স ৩২ বছর সে দুই সন্তানের জননী।

অভিযুক্ত রাসেল পাথরঘাটা পৌরসভার ৩নং ওয়ার্ডের যুবলীগের সভাপতি ও একই এলাকার মৃত মিন্টু চাপরাশীর ছেলে।

মামলার বাদী খলিলুর রহমান জানান, আমার স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য রাসেলকে আসামি করে মামলা করায় সে শনিবার বিকেলে আমার ঘরে এসে ভাঙচুর চালায় এবং বলে আমি যদি মামলা তুলে না নেই তবে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে। আমি এখন নিরাপত্তহীনতায় ভুগছি।

মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে রাসেলের সঙ্গে রুশিয়ার পরকিয়া চলে আসছিল। খলিলুর রহমান জানান, সম্প্রতি রাসেল আমার স্ত্রীকে পার্শ্ববর্তী উপজেলা তালতলী নিয়ে ছয় দিন থাকার পর ওই উপজেলার উপজেলা চেয়ারম্যানের মাধ্যমে তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়। সে সময় আমার দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তাকে ঘরে তুলে নেই। কিন্তু পরকিয়ার টানে আবারো রুশিয়াকে ফুসলিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে অভিযুক্ত যুবলীগ নেতা রাসেল জানান, আমি খলিল মিস্ত্রির বউকে নিয়ে যাইনি। রুশিয়ার সঙ্গে আমার কথা হয়েছে সে তার বাবার বাড়ি তালতলী এলাকার পনু খলিফার কাছে আছে। আমার বিরুদ্ধে আমার চাচারা খলিল মিস্ত্রির সঙ্গে মিলে মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করার চেষ্টা করছে।

এ বিষয়ে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন জানান, রাসেলের বিরুদ্ধে থানায় রুশিয়ার স্বামী খলিল সাধারণ ডায়েরি করে। পরে পাথরঘাটা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাও দায়ের করেছে। তিনি আরো জানান, রাসেলের বিরুদ্ধে থানায় মাদকসহ একাধিক মামলা রয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493