স্বামী পছন্দ না হওয়ায় গৌরনদীতে নববধূর আত্মহত্যা

  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৯:০৭
  • 775 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৭ ২০২০, ১৯:০৭
  • 775 বার পঠিত
স্বামী পছন্দ না হওয়ায় গৌরনদীতে নববধূর আত্মহত্যা

স্বামী পছন্দ না হওয়ায় বরিশালের গৌরনদীতে কীটনাশক পানে কলি আক্তার (১৮) নামে এক নববধূ আত্মহত্যা করেছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বাগিশেরপাড় গ্রামে পিতার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত কলি আক্তার উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের ইল্লা গ্রামের শাহিন বেপারীর স্ত্রী।

কলি আক্তারের স্বজনরা জানান, ৪ মাস আগে উপজেলার বাগিশেরপাড় গ্রামের কামাল বেপারীর কন্যা কলি আক্তারের সঙ্গে পার্শ্ববর্তী ইল্লা গ্রামের ইউপি সদস্য মান্নান বেপারীর ছেলে শাহিন বেপারীর সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর স্বামী পছন্দ না হওয়ায় তাদের দাম্পত্য কলহ শুরু হয়।

এতে অভিমান করে কলি আক্তার বাবার বাড়ি বসে রোববার রাত ৯টার দিকে কীটনাশক পান করেন। পরিবারের লোকজন বুঝতে পেরে মুমূর্ষু অবস্থায় কলিকে উদ্ধার করে স্বজনরা রাতেই গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বরিশাল হাসপাতালে নেয়ার পথিমধ্যে সে মারা যায়।

গৌরনদী থানার ওসি গোলাম ছরোয়ার জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493