উহানে ঘরে বন্দী বরিশালের পরিবারের দেশে ফেরার আকুতি

  • আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ১৯:০৫
  • 776 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ২৮ ২০২০, ১৯:০৫
  • 776 বার পঠিত
উহানে ঘরে বন্দী বরিশালের পরিবারের দেশে ফেরার আকুতি

\ চীনেপ্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে হু হু করে। এই ভাইরাস সংক্রমণের কেন্দ্রস্থল চীনের উহান শহরে আটকে পড়া বাংলাদেশিদের দিন কাটছে উদ্বেগ ও উৎকণ্ঠায়। দেশে ফেরার আকুতি জানিয়েছেন অনেকে।
উহানের চায়না ইউনিভার্সিটি অব জিও সায়েন্সেসে পিএইচডি করছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইশরাত জাহান লিজা। মঙ্গলবার দুপুরে তার সঙ্গে কথা হয় মিডিয়ার। তিনি বলেন, সাত দিন ধরে ঘরে বন্দী, বাইরের আলো বাতাস নিতে পারছি না। উহানের রাস্তাঘাট একেবারে জনশূন্য।
ইশরাত জাহান লিজা বলেন, যে কোনো সময় যে কেউ আক্রান্ত হতে পারে। এই আতঙ্কে দিন কাটছে আমাদের। কেউ আক্রান্ত হলে বিনামূল্যে চিকিৎসা দিচ্ছে চীন সরকার। একটি হট লাইনও চালু করেছে দেশটির সরকার।
স্বামী ও সন্তানকে নিয়ে উহানে এক ভয়াবহ পরিস্থিতি মোকাবেলা করছেন বলে জানান লিজা। তিনি বলেন, ‘আমার ছোট বাচ্চা ঘরে বন্দী থাকায় তার মানসিক সমস্যা হচ্ছে। শুনেছি বাংলাদেশ সরকার আমাদের ফেরত নেওয়ার চেষ্টা করছে কিন্তু কবে নেবে তা জানি না। কিন্তু আমরা দেশে ফিরতে চাই।’
লিজা জানান, উহানে তিন শতাধিক বাংলাদেশি রয়েছেন। ২৩ জানুয়ারির পর সেখানকার কোনো বাংলাদেশি দেশে ফেরেন নি বলেও জানান তিনি।
বাংলাদেশে যেন এই করোনাভাইরাস ছড়িয়ে না পড়ে এজন্য বিমানবন্দরে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন লিজা।শুধু লিজা নন উহানে যেসব বাংলাদেশি শিক্ষার্থী অবস্থান করছেন তাদের অধিকাংশই দেশে ফেরার আকুতি জানিয়েছেন। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশে ফিরে আসার আকুতি জানিয়ে বাংলাদেশ দূতাবাসের সাহায্য চেয়েছেন।
শিক্ষার্থীরা জানিয়েছেন, উহান থেকে বাস, ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেওয়ায় বেশিরভাগ মানুষ ঘরে থাকছেন। যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় খাবারের সংকটেরও আশঙ্কা দেখা দিয়েছে।
উহান ছাড়াও চীনের হুবেইপ্রদেশের ১৮টি শহরে সড়ক, পানি ও আকাশপথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ রাখা হয়েছে। এই সংক্রমণপ্রতিরোধে যে সামরিক মেডিকেল কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে, তারা এর আগে সার্স ও ইবোলাপ্রতিরোধের কাজে অভিজ্ঞ। সংক্রমণপ্রতিরোধে ক্রমেই কড়া পদক্ষেপ নিচ্ছে চীন।
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার মৃতের সংখ্যা বেড়ে ১০৬ জনে দাঁড়িয়েছে। গার্ডিয়ান ও বিবিসির খবর অনুযায়ী সোমবার রাত পর্যন্ত ৪ হাজার ৫১৫ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।
চীনের হুবেইপ্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া করোনাভাইরাসটি ইতোমধ্যে সে দেশের রাজধানী বেইজিংসহ ২৯টিপ্রদেশে ছড়িয়ে পড়েছে।
এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, ভিয়েতনাম, তাইওয়ান, নেপাল, ফ্রান্স, সৌদি আরব, কানাডাসহ অন্তত ১৩টি দেশে এ ভাইরাসে আক্রান্ত রো
গীর সন্ধান মিলেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493