আজ বিদ্যাদেবী সরস্বতী পূজা

  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১১:৩১
  • 836 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১১:৩১
  • 836 বার পঠিত
আজ বিদ্যাদেবী সরস্বতী পূজা

হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত হচ্ছে। বিদ্যা ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতী। শ্বেতশুভ্রবসনা দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা।

‘বীণাপাণি’ হিসেবে পরিচিত এই দেবীর বাহন শুভ্র রাজহংস। দেবীর কৃপালাভের আশায় রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং ঘরে ঘরে সাড়ম্বরে এ পূজার আয়োজন করা হয়েছে।

দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে। কোনো কোনো মণ্ডপে আয়েঅজন করা হয়েছে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের।

রাজধানীতে প্রধান আকর্ষণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের সরস্বতীপূজা। হলের পুকুরে বরাবরের মতো এবারও বিশালাকার দেবীপ্রতিমা তৈরি করা হয়েছে। এ ছাড়া মাঠজুড়ে থাকবে বিভিন্ন বিভাগের আয়োজনে পৃথক মণ্ডপে দেবীবন্দনার পর্ব।

বৃহস্পতিবার ভোর থেকেই বিদ্যাদেবীর বন্দনায় জগন্নাথ হলের মাঠে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্র জানায়, জগন্নাথ হলের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের আয়োজনে ৭০টি পূজামণ্ডপ তৈরি হয়েছে। নানা বর্ণিল থিম আর উপাদানে তৈরি এই মণ্ডপগুলোর কোনোটি বিভাগের শিক্ষার্থীরা নিজেরাই তৈরি করছেন, কোনো বিভাগ আবার পেশাদার কারিগর দিয়ে বানিয়েছে। মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493