কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১৭:০৪
  • 976 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩০ ২০২০, ১৭:০৪
  • 976 বার পঠিত
কলাপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর
কলাপাড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার বেলা বারোটার দিকে উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে ওইসব কৃষকদের হাতে এসব সার ও বীজ তুলে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়্যারমান এস এম রাকিবুল
আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মান্নান, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির মাহমুদ, কলাপাড়া
প্রেসক্লাব সভাপতি হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মিজানুর রহমান বুলেট আকন প্রমুখ।
উপজেলা কৃষি আফিস সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় বুলবুলে ক্ষতিগ্রস্থ এ উপজেলায় এক হাজার কৃষকের মাঝে সাড়ে ৬২ টন সার, ৯০০ কেজি ভুট্রা,৭৫০ কেজি মুগডালের বীজ ও ৪০০জনকে ১১৬কেজি শাক সবজির বীজ বিতরন করা হয়েছে। এছাড়া ৪০০জন সবজি চাষীকে দুই লাখ টাকা প্রদান করা হয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493