বরিশাল ঢাকা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ

  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ১৯:০১
  • 1041 বার পঠিত
  • আপডেট টাইম : জানুয়ারি ৩১ ২০২০, ১৯:০১
  • 1041 বার পঠিত
বরিশাল ঢাকা নৌ-রুটের লঞ্চ চলাচল বন্ধ

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বরিশাল- ঝালকাঠিসহ উপকূলীয় এলাকা থেকে রাজধানীমুখী সব নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ। এতে কিছুটা বিপাকে পড়েছেন নৌযাত্রীরা।

যাত্রীরা জানান, শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কেবিনের যাত্রীদের ফোন করে লঞ্চ চলাচল বন্ধ থাকার বিষয়টি জানিয়ে দেয় কর্তৃপক্ষ। তবে হঠাৎ করে এমন একটি সিদ্ধান্ত জানার পর বিপাকে পড়েছেন তারা।

যাত্রীরা অভিযোগ করে জানান, বৃহত্তর স্বার্থে সরকার নৌচলাচল বন্ধ রাখতেই পারে, তবে বিষটির অগ্রিম ঘোষণা থাকলে দুর্ভোগে পরতে হতো না।

এদিকে লঞ্চ কর্তৃপক্ষ জানায়, বিআইডব্লিউটএ কর্তৃপক্ষ বিষয়টি জানানোর সঙ্গে সঙ্গে কেবিনের যাত্রীদের বিষয়টি জানিয়ে দিয়েছেন তারা।

এ বিষয়ে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের বরিশালের ট্রাফিক ইন্সপেক্টর মো. কবির হোসেন জানান, সরকার সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুসারে লঞ্চের চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৫ অনুসারে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত রাজধানীমুখী সব লঞ্চ, ইঞ্জিনচালিত সব ধরনের নৌ-যান (ইঞ্জিন চালিত ক্ষুদ্র নৌযান বা জনগণ তথা ভোটারদের চলাচলের জন্য ব্যবহৃত ক্ষুদ্র নৌযান ব্যতীত) ও স্পিডবোট চলাচলের উপর নির্বাচনের কারণে ২৯ জানুয়ারি নিষেধাজ্ঞা আরোপ সংক্রান্ত চিঠি ইস্যু করেছে নৌপরিবহন মন্ত্রণালয়।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493