বরিশাল ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় পুলিশ অভিযান চালিয়ে নগদ টাকা, ইয়াবা ও জুয়া খেলার সরঞ্জামসহ চার জুয়ারীকে আটক করেছে। আটককৃতরা হচ্ছে আবুল কলাম, আবুল বাসার, জাকির হোসেন, নূর হোসেন।
শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিক্তিতে উপজেলার মহিপুর ওয়াপদা কলোনীর একটি পরিত্যাক্ত ভবন থেকে তাদেরকে আটক করা হয়। এ সময় ৬৫ হাজার ৭’শ ৫৪ টাকা, সাতটি মোবাইল ফোনসহ জুয়া খেলার সরঞ্জাম ও ১০ পিচ উদ্ধার করে।
আটককৃত ওইসব জুয়ারিদের শনিবার সকালে আদলতে সোপর্দ করা হয়েছে। এদের সবার বাড়ি মহিপুর সদর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মহিপুর থানার ওসি মো.সোহেল আহম্মেদ জানান, এ ব্যাপারে পৃথক দু’টি মামলা হয়েছে। আটককৃত ওইসব জুয়ারিদের আদালতে প্রেরন করা হয়েছে।