অভিনব কায়দায় এক শিক্ষার্থীর জন্মদিন পালন

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৯:৪৪
  • 950 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০২ ২০২০, ১৯:৪৪
  • 950 বার পঠিত
অভিনব কায়দায় এক শিক্ষার্থীর জন্মদিন পালন

উত্তম কুমার হাওলাদার, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি,০২ফেব্রæয়ারি।। পটুয়াখালীর কলাপাড়ায় অভিনব কায়দায় মো.বায়জিদ সিকদার নামের এক শিক্ষার্থীর জন্মদিন পালন করেছে সহপাঠীরা। বন্ধুরা তাকে ধরে লাইট পোস্টের সঙ্গে দুই হাত এবং কোমড়ে রশি বেঁধে তার সমস্ত শরীরের ময়দা মেখে দেয়। এর পর একে এক ৩৫ টি ডিম ও মাথায় ভেঙ্গে ব্যতিক্রমী এই জন্মদিন উদ্যাপন করে তার বন্ধুরা। এমন হাস্যরসের অভিনব এ জন্মদিনের ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ১ টার দিকে পৌর শহরের শহীদ মিনার চত্বরে।
জানা গেছে, তার খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজের সম্মান (সমাজ বিজ্ঞান) প্রথম বর্ষের ছাত্র। পৌরশহরের অফিস মহল্লায় বসবাস করা ২০১৭ সালের এস,এস,সি ব্যাচের বন্ধুরা এ আয়োজন করে।
সহপাঠী মো.মিরাজুল ইসলাম জানান, আমাদের ব্যাসে ৩৫ জন বন্ধু রয়েছে। তাদের প্রত্যেকের জন্মদিন এ ভাবেই পালন করা হয়। প্রতিবছর তারা কোন না কোন বন্ধুর জন্মদিন এ ভাবে অভিনব কায়দায় পালন করেন। তবে হাত-কোমর বাঁধা সম্পর্কে জানতে চাইলে বলেন, যাতে দৌঁড়ে যেতে না পারে সে জন্যই এ ব্যবস্থা করা হয়েছে। এতে কেউ বিরাগ ভাজন হন না বলেও ওই শিক্ষার্থী জানিয়েছেন।
বায়েজিদ সিকদার জানান,এতে আমার বিরাগ ভাজনের কিছুই নেই। আমরা সকল বন্ধুরা এভাবেই জন্মদিন পালন করে থাকি। দিনটিকে স্মরনীয় করে রাখার জন্যই এ ধরনের জন্মদিন পালন করেন তারা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493