বরিশালের নিখোঁজ তরুণীর লাশ মিলল ঢাকায়

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১২:৫৫
  • 927 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ১২:৫৫
  • 927 বার পঠিত
বরিশালের নিখোঁজ তরুণীর লাশ মিলল ঢাকায়

বরিশাল থেকে নিখোঁজ হয়েছিল মোছা. মাসুমা আক্তার (২৮) নামে এক তরুণী। নিখোঁজের ১০ দিনের পর শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর কদম ফোয়ারা ও প্রধান ঈদগাহ মাঠের সামনের সড়কে ফুটপাত থেকে উদ্ধার করা হয় তার লাশ। এরপর ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে রাখা হয় লাশটি।

এ ব্যাপারে নিহত মাসুমার মামা জানান, মাসুমার মাথায় সমস্যা ছিল। চলতি মাসের ২৩ তারিখে গ্রামের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। রবিবার (২ ফেব্রুয়ারি) পুলিশের কাছে থেকে সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালের মর্গে এসে মরদেহ শনাক্ত করেন।

বরিশালের মুলাদী উপজেলার চর লক্ষ্মীপুর গ্রামের হাফেজ শাহ আলম কাজীর মেয়ে মোছা. মাসুমা আক্তার। চার ভাই ও দুই বোনের মধ্যে মাসুমা সবার ছোট ছিলেন। স্থানীয় একটি মাদরাসা থেকে ডিগ্রি পাস করে বাড়িতেই থাকতেন। কিছুটা মানসিক সমস্যাও ছিল।

এ দিকে শনিবার সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর কদম ফোয়ারা ও প্রধান ঈদগাহ মাঠের সামনের সড়কের ফুটপাত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্ত করার জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়।

রবিবার দুপুরে ময়না তদন্ত শেষে ঢামেকের চিকিৎসক ডা. প্রদীপ বিশ্বাস গণমাধ্যমকে জানান, আঘাতের কারণে মাসুমা আক্তারের মৃত্যু হয়েছে। তার শরীরের বেশ কয়েকটি আঘাতে চিহ্ন রয়েছে। তবে ধর্ষণের শিকার হয়েছে কি না- তা নিশ্চিত হতে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493