দুই সপ্তাহ পর থেকে বাজারে পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ২১:৩২
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৩ ২০২০, ২১:৩২
  • 783 বার পঠিত
দুই সপ্তাহ পর থেকে বাজারে পাওয়া যাবে না গ্রামীণফোনের সিম

গ্রামীণফোনের যেসব সিম বাজারে রয়েছে, তা এক থেকে দুই সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে। ফলে, বাজারেগ্রামীণফোনের সিম (০১৭… ও ০১৩… নম্বর সিরিজ) পাওয়া যাবে না বলে জানিয়েছেন অপারেটরটির প্রধান নির্বাহী ইয়াসির আজমান। সোমবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বসুন্ধরার জিপি হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইয়াসির আজমান বলেন, ‘আমাদের হাতে কোনও সিম নেই। খুচরা বিক্রেতাদের হাতে কিছু সিম রয়েছে। সেগুলো শেষ হয়ে গেলে আর সিম পাওয়া যাবে না।’ তিনি জানান, ‘সিম রিসাইকেলের (পুরনো বন্ধ সিম নির্দিষ্ট সময়ের পরে বিক্রির জন্য রেডি করা) জন্য বিটিআরসির অনুমতি পাওয়া যাচ্ছে না। এছাড়া, সিম নষ্ট হয়ে গেলে রিপ্লেসমেন্টের জন্যও সিম পাওয়া যাবে না।’ সিম রিসাইকেলের জন্য এরই মধ্যে ৩০ লাখ সিম জমা হয়েছে বলে তিনি জানান। অন্য এক প্রশ্নের জবাবে অপারেটরটির প্রধান নির্বাহী বলেন, ‘সরকারের বকেয়া পাওনা নিয়েগ্রামীণফোনের সঙ্গে যে সংকট চলছে তা তিন থেকে চার সপ্তাহের মধ্যে দৃশ্যমান উন্নতি হবে।’ যোগাযোগ প্রযুক্তির অংশীদার হিসেবে ডিজিটাল ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে সহজ ও শক্তিশালী সমাধান উদ্ভাবন করে ডিজিটাল সেবার সর্বোচ্চ সুবিধাগ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন ইয়াসির আজমান। বর্তমানেগ্রাহকরা প্রত্যাশা করেগ্রামীণফোনের কাছ থেকে আরও কার্যকর যোগাযোগ সেবা প্রত্যাশা করে যা তাদের জীবন আরও সহজ করে তুলবে। তিনি জানান, ‘গ্রামীণফোনের মোটগ্রাহকের ৫৩ দশমকি ১ শতাংশ ইতোমধ্যে ইন্টারনেট সুবিধা ব্যবহার করছেন। ইন্টারনেট ব্যবহার বৃদ্ধির এই হারগ্রামীণফোনের জন্য একদিকে অনুপ্রেরণামূলক অন্যদিকে অনেক বড় দায়িত্ব।’
আধুনিকায়নের পথে নিজেদের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করে ইয়াসির আজমান আরও বলেন, ‘গ্রাহকদের উন্নতমানের সেবা প্রদানের লক্ষ্যে পণ্য ও সেবার আধুনিকায়ন করছেগ্রামীণফোন। বাংলাদেশের আইন, মানুষ ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজেদের কার্যক্রম পরিচালনা করছেগ্রামীণফোন।’ তিনি আরও বলেন, ‘টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি নতুন সিমের অনুমতি না দিলেগ্রামীণফোন বাজারে সিম সংকটে পড়বে।’ বাজারে প্রতিদিনগ্রামীণফোনের ৫০ হাজার সিমের চাহিদা আছে বলে তিনি জানান।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493