পাকিস্তোনের কাশ্মীর দখলের ডাক,

চলতি মাসেই ভারত-পাকিস্তান যুদ্ধ!

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২০, ১৯:৩৪
  • 783 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৫ ২০২০, ১৯:৩৪
  • 783 বার পঠিত
চলতি মাসেই ভারত-পাকিস্তান যুদ্ধ!

কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের উত্তেজনা চলমান। এদিকে, জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সংসদ সদস্যরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরু করে কাশ্মীর দখল করার কথা জানান পাকিস্তানের সাংসদরা।
সোমবার পাকিস্তানের সংসদে জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারতের বিরুদ্ধে সরাসরি যুদ্ধের প্রস্তাবের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ইমরান খানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্যরা।
তিন ঘণ্টার অধিবেশনের শেষ মুহূর্তে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন পাকিস্তানের সংসদবিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান।
দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে আক্রমণের পরিকল্পনা করে জম্মু ও কাশ্মীর দখল করুন।’
সোমবার জমিয়ত উলেমা-ই-ইসলাম-ফজলের পক্ষ থেকে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের কাছে ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার অনুরোধ করা হয়।
এ দলের নেতা মাওলানা আবদুল আকবর ছিত্রালি আরও একধাপ এগিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার আবেদন করেন।
তিনি দাবি করেন, ভারতের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করার মাত্রই সজাগ হয়ে উঠবে আন্তর্জাতিক সংগঠনগুলো। তারপরই কাশ্মীর নিয়ে কয়েক দশক ধরে দু’দেশের মধ্যে যে টানাপোড়েন চলছে তাতে হস্তক্ষেপ করতে বাধ্য হবে। আর এর ফলে সমাধান হবে এই সমস্যার। পাকিস্তানের ওই নেতার সমর্থনে সরব হয়ে বিষয়টিকে সমর্থন জানায় পাকিস্তানের বেশিরভাগ সাংসদ। এর ফলে কাশ্মীরের স্বাধীনতাকামী মানুষের স্বপ্ন ও এই উপমহাদেশকে ভাগ করার সম্পূর্ণ প্রক্রিয়াটিও বাস্তবরূপ পাবে।
ইসলামিক দেশগুলো কাশ্মীরের মানুষের জন্য কিছু করবে না বলে দাবি জানিয়ে মাওলানা আবদুল আকবর ছিত্রালির কথার সমর্থন করেন পাকিস্তানের প্রধান বিরোধী দলনেতা খাজা আসিফ। তার কথায়, ইসলামিক দেশগুলোর সংগঠন ওআইসি বর্তমানে মৃত একটি সংগঠন। তিন-চারটি দেশ ছাড়া এদের কোনো সদস্য নিজেদেরই রক্ষা করতে পারবে না। তারা কাশ্মীর নিয়ে কী করে কথা বলবে।-বাংলাদেশ প্রতিদিন

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493