গাইড থেকে এসএসসির প্রশ্ন তৈরিতে বরিশালের ৫ শিক্ষক জড়িত

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ১১:৩৪
  • 1016 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ১১:৩৪
  • 1016 বার পঠিত
গাইড থেকে এসএসসির প্রশ্ন তৈরিতে বরিশালের ৫ শিক্ষক জড়িত

অনলাইন ডেস্ক।। ঢাকা বোর্ডের এসএসসি’র বাংলা প্রথম পত্র প্রশ্ন হুবহু গাইড দেখে তৈরি করা নিয়ে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়েছে। সেই প্রশ্নপত্র তৈরি করা নিয়েও বিশ্লেষকরাও করেছেন নানান মন্তব্য।

জানা গেছে, বরিশাল বোর্ড থেকে সেই প্রশ্নপত্র প্রেরণ করা হয় ঢাকা বোর্ডে। আর এই প্রশ্নপত্র তৈরির সাথে যুক্ত রয়েছেন বরিশালেরই ৫ শিক্ষক।

ঢাকা বোর্ডের ওই প্রশ্নটি প্রণয়ন করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার  এমপিওভুক্ত শ্যামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজনিন আক্তার। আর প্রশ্নের মডারেটর ৪ জন সরকারি শিক্ষক বলে জানা গেছে। এই ৪ জনের বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে প্রশ্ন প্রণয়নকারী নাজনিন আক্তারকে এরইমধ্যে নোটিশ পাঠানো হয়েছে।

বিষয়টি স্বীকার করে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানান, যারা এই প্রশ্নপত্র তৈরির সাথে যুক্ত তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। প্রশ্ন প্রণয়নকারীকে নোটিশ দেয়া হয়েছে। তিনি বেসরকারি শিক্ষক এবং এই প্রশ্নপত্রের সাথে জড়িত অপর ৪ শিক্ষক সরকারি। এই মুহুর্তে তাদের নাম প্রকাশ করবো না, বিষয়টি নিয়ে পুরোপুরি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493