শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বাড়ল

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ১২:২৪
  • 1245 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৭ ২০২০, ১২:২৪
  • 1245 বার পঠিত
শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বাড়ল

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার আবেদনের সময় বেড়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত এ আবেদন করা যাবে।

বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA)।

এর আগে গত মাসে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে ৬ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত সময়সীমা নির্ধারণ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।

গত কয়েক বছরের মতো এবারো শিক্ষক নিবন্ধন পরীক্ষা তিনটি ধাপে অনুষ্ঠিত হবে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট গ্রহণ করা হবে। প্রিলিমিনারি টেস্টে উত্তীর্ণ প্রার্থীদের দ্বিতীয় ধাপে লিখিত পরীক্ষায় অংশ নিতে হবে। পরবর্তী ধাপে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।

আবেদনের নিয়ম

আগ্রহী প্রার্থীরা অনলাইনে ntrca.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন প্রক্রিয়া ২৩ জানুয়ারি বিকেল ৪টায় শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493