পানি ভেবে এসিড দিয়ে ঔষধ থেকে যেয়ে—-

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৭:৫৪
  • 848 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৭:৫৪
  • 848 বার পঠিত
পানি ভেবে এসিড দিয়ে ঔষধ থেকে যেয়ে—-

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীকে পানি ভেবে দাহ্য (এসিড) পদার্থ সেবন করানোর অভিযোগ উঠেছে দায়িত্বরতদের বিরুদ্ধে। পরে ঐ রোগীকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার দিবাগত রাতে বরিশাল শের-ই-বাংলা (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে শেবাচিমের চিকিৎসকরা বলেছেন রোগী শঙ্কা মুক্ত, তবে ক্ষতিগ্রস্থ মুখের ভেতরের অংশ ঠিক হতে কিছুটা সময় লাগবে। শেবাচিম হাসপাতালে মহিলা মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন নিপা হালদার (২২) পটুয়াখালী জেলার কলাপাড়া পৌরসভার বাদুরতলী এলাকার বাসিন্দা নির্মান শ্রমিক পুলক হালদারের স্ত্রী। নিপার স্বামী পুলক হালদার সাংবাদিকদের জানান, নিপা গর্ভবতী ছিলেন, তবে তার শারিরীক সমস্যার কারণে এমআর করাতে শুক্রবার সকালে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। এমআর করনোর পরে সেবিকা সালমা বেগম নিপাকে ওষুধ খাওয়াতে বলেন। এসময় পানির কথা বললে একজন আয়া একটি পানির বোতল এগিয়ে দেন। কিন্তু ঐ পানির বোতলে এসিড জাতীয় দ্রব্য রাখা ছিলো যা নিপার মুখের মধ্যে দেয়ার সাথে সাথে জ্বালাপোড়া শুরু হয়ে যায় এবং সে তা মুখ থেকে ফেলে দেয়। এসময় নিপার চিৎকারে চিকিৎসকরা এগিয়ে এসে চিকিৎসা শুরু করেন। পরে উন্নত চিকিৎসার জন্য রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়। শেবাচিম হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোহাম্মদ আশরাফুল ইসলাম জানান, নিপাকে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। সে আশঙ্কামুক্ত তবে পুরোপুরি সুস্থ্য হতে সময় লাগবে।##

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493