ক্যাচ মিচের মাসুল দিচ্ছে বাংলাদেশ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৮:১৩
  • 967 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৮ ২০২০, ১৮:১৩
  • 967 বার পঠিত
ক্যাচ মিচের মাসুল দিচ্ছে বাংলাদেশ

বাবর আজম ফিরতে পারতেন ব্যক্তিগত ২ রানেই। তাইজুল ইসলামের বল ডাউন দ্য উইকেটে এসে উড়িয়ে মারেন বাবর। মিড-অফ থেকে দৌড়ে ইবাদত দুই হাত প্রসারিত করে বল তালুতেও নিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে আর জমা করতে পারেননি। জীবন পেয়ে বাবর তুলে নিয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। ইনিংসের ৪৪তম ওভারে জীবন পান শান মাসুদও। রুবেল হোসেনের বলে পরাস্ত হন মাসুদ। বল ব্যাটের বাইরে কানায় হালকা পরশ বুলিয়ে জমা পড়ে উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসে। কিন্তু বোলার, উইকেটরক্ষক কেউই আবেদন করেননি।
পরে স্নিকোমিটারে ধরা পড়ে বল ব্যাটে লেগেছিল।ব্যক্তিগত ৮৬ রানে জীবন পেয়ে ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি তুলে নেন এই ওপেনার। সেঞ্চুরির পরপরই তাইজুল ইসলামের বলে বোল্ড হন মাসুদ। তৃতীয় উইকেটে বাবর আজমের সঙ্গে মাসুদের পার্টনারশিপ ১১২ রানের। ১৬০ বলে ১১ চারে ১০০ রান করেন মাসুদ।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৭১ ওভারে পাকিস্তানের সংগ্রহ ২৬৬/৩। বাবর ১০৮ ও আসাদ শফিক ২১ রানে ক্রিজে আছেন।

টাইগারদের জন্য বিপজ্জনক হয়ে ওঠা জুটি ভাঙলেন আবু জায়েদ রাহী। নিজের দ্বিতীয় শিকার বানিয়ে তিনি সাজঘরে ফেরান পাক অধিনায়ক আজহার আলীকে। এতে ভাঙে পাকিস্তানের ৯১ রানের জুটি। ২২.২তম ওভারে দলীয় ৯৩ রানে রাহীর বলে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন আজহার আলী। ৫৯ বলের ইনিংসে আজহার করেন ৩৪ রান। তবে অন্যপ্রান্তে অর্ধশতক পূর্ণ করেন ওপেনার শান মাসুদ। ৯ ওভারের স্পেলে ২১ রানে দুই উইকেট শিকার পেস তারকা রাহীর।

রাওয়ালপিন্ডিতে দিনের মাত্র দ্বিতীয় ওভারেই বল হাতে আঘাত হানেন আবু জায়েদ রাহী। পাক ওপেনার আবিদ আলী রানের খাতা খোলার আগেই তাকে সাজঘরে ফেরত পাঠান বাংলাদেশের এ পেস তারকা। রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনে ২৩৩ রানে অলআউট হয় বাংলাদেশ। আর আলোক স্বল্পতার কারণে সেদিন আর ব্যাটিংয়ে নামেনি পাকিস্তান। শনিবার দিনের প্রথম ওভারে বল হাতে ১ রান দেন বাংলাদেশর অপর পেসার ইবাদত হোসেন। রাহীর ওভার থেকেও আসে ১ রান।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে শুক্রবার টসে হেরে ব্যাটিংয়ে যায় বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে দলীয় মাত্র ৩ রানে দুই ওপেনার সাইফ হাসান ও তামিম ইকবালের উইকেট খুইয়ে চাপে পড়ে বাংলাদেশ। পরে অধিনায়ক মুমিনুল হক (৩০), নাজমুল হাসান শান্ত (৪৪), মাহমুদুল্লাহ রিয়াদের (২৫) বিদায়ে চাপ বাড়ে টাইগারদের ওপর। তবে শেষের দিকে মোহাম্মদ মিঠুনের অর্ধশতক, লিটন কুমার দাসের ৩৩ ও তাইজুল ইসলামের ২৪ রানের সুবাদে ২০০-র কোঠা পার করে বাংলাদেশ। ইনিংসের একমাত্র অর্ধশতকে মিঠুনের ব্যাট থেকে আসে ৬৩ রান। পাকিস্তানের বল হাতে পেসার শাহীন শাহ আফ্রিদি নেন চার উইকেট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493