বিশ্বজয়ে যুবাদের দরকার ১৭৮

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২০, ১৮:০১
  • 987 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ০৯ ২০২০, ১৮:০১
  • 987 বার পঠিত
বিশ্বজয়ে যুবাদের দরকার ১৭৮

ভারতকে ভালোই ভুগিয়েছেন বাংলাদেশের বোলাররা। ছবি: আইসিসিভারতকে ভালোই ভুগিয়েছেন বাংলাদেশের বোলাররা। ছবি: আইসিসি
যুব বিশ্বকাপের ফাইনালে ৪৭.২ ওভারে ১৭৭ রানেই গুটিয়ে গেছে ভারত। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট অভিষেক দাসের। দুটি করে উইকেট নিয়েছেন শরিফুল ইসলাম ও তানজিম হাসান

শুরু থেকেই ভারতীয় ব্যাটসম্যানদের চেপে ধরেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের বোলাররা। দুই পেসার শরিফুল ইসলাম আর তানজীম হাসান সাকিব উজাড় করে দিলেন নিজেদের। তানজিমের তিন ওভারে রান আসে মাত্র এক। শরিফুলের বলগুলোও বারবরই গিয়েছে ভারতের দুই ওপেনারের ব্যাটে হাওয়া লাগিয়ে। শুরুর সেই রাজত্ব ধরে শেষ পর্যন্ত ধরে রাখল বাংলাদেশের যুবারা। যুব বিশ্বকাপের সেরা ব্যাটিং–লাইনআপকে ৪৭.২ ওভারে ১৭৭ রানেই থামিয়ে দিয়েছে তারা। প্রথমবারের মতো ফাইনালে বিশ্বজয় করতে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের প্রয়োজন ১৭৮।

বোলিংটা আজ দুর্দান্ত করছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটসম্যানরা। শরিফুল ইসলাম শুরু করেছিলেন। তানজীম হাসান সাকিব, অভিষেক দাস, রকিবুল হাসান, শামীম হোসেন—সবাই ছিলেন দারুণ। প্রথম ৩৬ ওভারে ১৫১ বলে কোনো রান দেননি বাংলাদেশের বোলাররা। এবারের যুব বিশ্বকাপের সবচেয়ে সেরা ব্যাটিং লাইনআপকে ২১ ওভার কোনো রান করতে না দেওয়া কিন্তু সহজ কোনো বিষয় নয়। বোলিংয়ের সঙ্গে ফিল্ডিংটাও হচ্ছে দুর্দান্ত। ভারতীয় ব্যাটসম্যানরা সত্যিকার অর্থে সুযোগই পাননি হাত খুলে খেলার।

ওপেনার যশস্বী জয়সোয়াল একাই লড়ে যাচ্ছিলেন একদিক ধরে রেখে। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের আঁটসাঁট বোলিংয়ের মধ্যেও তিনি খেলেছেন নিজের খেলাটাই। এবারের যুব বিশ্বকাপে ভারতের সবচেয়ে সফল ব্যাটসম্যান তিনি। ব্যক্তিগত ৮৮ রানে তাঁকে তানজীদ হাসানের ক্যাচ বানিয়ে ফিরিয়েছেন শরিফুল ইসলাম। এই শরিফ ১০ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে তুলে নিয়েছেন ২ উইকেট। যশস্বী জয়সোয়াল ফিরেছেন ১২১ বলে ৮৮ রান করে। ভারতের পক্ষে দ্বিতীয় সেরা সংগ্রহ তিলক ভার্মা। তিনি ৬৫ বলে করেছেন ৩৮। জয়সোয়াল যখন ফেরেন, তখন ভারতীয় দলের সংগ্রহ ১৫৬/৩। তারা শেষ ৭ উইকেট হারায় মাত্র ২১ রানে।
বাংলাদেশের বোলারদের মধ্য শরিফুল ছাড়াও দুর্দান্ত ছিলেন তানজীম হাসান সাকিব। ৮.২ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন তিনি। নিজের প্রথম দুই ওভারেই মেডেন দিয়ে শুরু করেছিলেন তিনি। অভিষেক দাস উইকেটের দিক দিয়ে সবচেয়ে সফল। তিনি ৪০ রানে নিয়েছেন ৩ উইকেট। বাঁ হাতি স্পিনার রকিবুল হাসান নিয়েছেন এক উইকেট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493