বরিশাল ২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই মহর্রম, ১৪৪৮ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় জাল টাকাসহ মো.দুলাল মাঝি (৪০) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের বাবলাতলা বাজার থেকে তাকে স্থানীয় জনতা হাতেনাতে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছয়টি এক হাজার টাকার জাল নোটসহ তাকে গ্রেফতার করে।
আটককৃত দুলাল মাঝি বাড়ি পটুয়াখালীর আউলীয়াপু ইউনিয়নের বাদুরা গ্রামে। সে দীর্ঘ দিন ধরে জাল টাকা ব্যবসার সাথে জড়িত বলে ধারনা পুলিশের। কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান,আটককৃতকে জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।