পিরোজপুরে সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ১৯:০৯
  • 1145 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১০ ২০২০, ১৯:০৯
  • 1145 বার পঠিত
পিরোজপুরে সড়কে প্রাণ গেল যুবলীগ নেতার

পিরোজপুর সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জেমী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আজ সোমবার দুপুর ১২টার দিকে সদর উপজেলা শংকরপাশা ইউনিয়নের মল্লিক বাড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকের আঘাতে মোটরসাইকেলে থাকা আব্দুর রহিম ও পথচারী ইলিয়াস নামে দুই ব্যক্তি আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শংকপাশা ইউনিয়নের মল্লিকবাড়ি এলাকার পিরোজপুর-মঠবাড়িয়া সড়কে সাইফুল তার মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান এবং রহিম ও ইলিয়াস নামের দুজন আহত হন।

পিরোজপুর সদর হাসাপাতালের চিকিৎসক ডা. আরিফ হাসান জানান, নিহত জেমীকে হাসপাতালে আনার আগেই মারা যান এবং আহত রহিম ও ইলিয়াসের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

পিরোজপুর সদর থানার ওসি মো. নুরুল ইসলাম বাদল জানান, জেমির চলন্ত মোটরসাইকেলের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সংঘর্ষে দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, যুবলীগ নেতা জেমির নিহতের ঘটনার প্রতিবাদে শংকরপাশা এলাকায় পিরোজপুর-মঠবড়িয়া সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। পরে পুলিশ গিয়ে অবরোধ তুলে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493