বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১১:১৯
  • 773 বার পঠিত
  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১১ ২০২০, ১১:১৯
  • 773 বার পঠিত
বঙ্গোপসাগরে মালয়েশিয়াগামী ট্রলারডুবি, ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার

অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়া আরও ৬২ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ৭টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলায় সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে বঙ্গোপসাগরে এ দুর্ঘটনা ঘটে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোস্টগার্ডের তিনটি দল, সেন্ট মার্টিন বোট মালিক সমিতি, বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার সদস্যা উদ্ধার অভিযান চালাচ্ছেন বলে জানা গেছে।

উদ্ধার হওয়া রোহিঙ্গারা জানান, সোমবার রাতে দালালদের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীশিবির থেকে টেকনাফ উপকূল দিয়ে দুটি ট্রলার মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়। মঙ্গলবার সকাল ৭টার দিকে সাগরের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি ট্রলার ডুবে যায়।

সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আজমীর জানান, ট্রলারটি ৭০ রোহিঙ্গা ও ১০ বাংলাদেশিকে নিয়ে অবৈধভাবে মালয়েশিয়া যাচ্ছিল। সকাল ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের পশ্চিমে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়।

এ ঘটনায় ১৪ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৬২ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়েছে

তবে এখনও বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে ঘটনাস্থলে এখনও অভিযান চলছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
মে‌হে‌ন্দিগ‌ঞ্জে বজ্রপাতে দুই শিক্ষা প্রতিজনগণের দাবির পরিপ্রেক্ষিতে সরকার জ্বালানি তসংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেদেশব্যাপী হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বদাপুটে জয়ে সমতায় বাংলাদেশগ্রেপ্তার মিলটনের কার্যালয় ভাংচুর, পরিস্থিতসাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ ও ডাট২২০ টাকা বাড়ল এলপি গ্যাসের দামহরমুজ প্রণালিতে ভারতীয় জাহাজে হামলাপেট্রল-অকটেন-ডিজেলের দাম বাড়লহরমুজ প্রণালিতে দুই জাহাজে হামলা আইআরজিসিরনারী আসন সংরক্ষণ বিল পাস করাতে পারল না মোদি সরবাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় শিক্ষার্থএইচএসসি পরীক্ষা শুরু ২ জুলাইবিক্ষোভের মুখে নগরীর আলোচিত মিল্টন ফের গ্রেপ

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/thebarisal/public_html/wp-includes/functions.php on line 5493